উদ্দীপকের প্রতিষ্ঠানটির উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও বেগবান করে- উক্তিটির পক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের বর্ণিত কোম্পানি সংগঠনের উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও বেগবান করবে। কোম্পানি আইনের অধীনে গঠিত ও পরিচালিত কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী প্রতিষ্ঠানকে কোম্পানি সংগঠন বলে। কোম্পানি সংগঠনে স্বাধীন ও কৃত্রিম ব্যক্তিসত্তা, চিরন্তন অস্তিত্ব, সীমাবদ্ধ দায় ইত্যাদি সুবিধা থাকার কারণে সারা বিশ্বেই উত্তম বিনিয়োগ ক্ষেত্র হিসেবে বিবেচিত। তাছাড়া শেয়ারের মূল্যমান কম হওয়ায় সকল ধরনের মানুষ ও আর্থিক প্রতিষ্ঠান এর শেয়ার কিনে বিনিয়োগ করতে পারে। উদ্দীপকের এ বি সি লিমিটেড ব্যবসায় সম্প্রসারণের জন্য বাজারে ৫,০০০ শেয়ার বিক্রয় করে। তারা বিভিন্ন পদে ১,০০০ কর্মকর্তা নিয়োগ দেয়। প্রতিদিন উৎপাদন করবে ১০ হাজার গজ কাপড়। রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ১০ কোটি ডলার। কোম্পানি সংগঠন একমালিকানা ও অংশীদারি ব্যবসায়ের তুলনায় বৃহদায়তন। এরূপ সংগঠনে অধিক লোক কাজ করে, মূলধনের পরিমাণ বেশি হয়, আধুনিক যন্ত্রপাতি ব্যবহৃত হয়। ফলে একমালিকানা ও অংশীদারি ব্যবসায়ের তুলনায় কোম্পানি সংগঠনে অধিক পরিমাণে উৎপাদন করা যায়। এতে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটির উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও বে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর