উদ্দীপকের ব্যবসায়টির মালিকানার ধরন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে কোম্পানি সংগঠন। কোম্পানি আইনের অধীনে গঠিত ও পরিচালিত কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী প্রতিষ্ঠানকে কোম্পানি সংগঠন বলে। কোম্পানি সংগঠনে স্বাধীন ও কৃত্রিম ব্যক্তিসত্তা, চিরন্তন অস্তিত্ব, সীমাবদ্ধ দায় ইত্যাদি সুবিধা থাকার কারণে সারা বিশ্বেই উত্তম বিনিয়োগ ক্ষেত্র হিসেবে বিবেচিত। তাছাড়া শেয়ারের মূল্যমান কম হওয়ায় সকল ধরনের মানুষ ও আর্থিক প্রতিষ্ঠান এর শেয়ার কিনে বিনিয়োগ করতে পারে। উদ্দীপকের এ বি সি লিমিটেড ব্যবসায় সম্প্রসারণের জন্য বাজারে ৫,০০০ শেয়ার বিক্রয় করে। তারা বিভিন্ন পদে ১,০০০ কর্মকর্তা নিয়োগ দেয়। প্রতিদিন উৎপাদন করবে ১০ হাজার গজ কাপড়। রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ১০ কোটি ডলার। উক্ত বৈশিষ্ট্যগুলো কোম্পানি সংগঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে কোম্পানি সংগঠন।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকের ব্যবসায়টির মালিকানার ধরন ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর