উদ্দীপকে মি. কাবিলের শেয়ারের ধরন কী ছিলেন? দু'জনের শেয়ারের বৈসাদৃশ্য বিশ্লেষণ কর।
উত্তর: মি. হাবিল সাধারণ শেয়ার ক্রয় করেন এবং মি. কাবিল অগ্রাধিকার শেয়ার ক্রয় করেন। তাদের উভয়ের মধ্যে সাধারণ শেয়ার অধিক গ্রহণযোগ্য। যে শেয়ার মালিকদের অধিকার, কর্তব্য ও দায়িত্ব কোম্পানিতে সবচেয়ে বেশি কিন্তু ব্যবসায়ের লভ্যাংশ পাবার ক্ষেত্রে সাধারণ অধিকার ভোগ করে তাকে সাধারণ শেয়ার বলে। অন্যদিকে যে শেয়ারের মালিকগণ কোম্পানির লভ্যাংশ বণ্টন ও বিলোপসাধনকালীন সময়ে মূলধন ফেরতে অন্যান্য শেয়ার মালিকগণের চেয়ে বেশি অগ্রাধিকার পায় তাকে অগ্রাধিকার শেয়ার বলে। উদ্দীপকের মি. হাবিল ও মি. কাবিল 'X [গণিত] লি: কোম্পানির শেয়ার ক্রয় করেন। এদের মধ্যে মি. হাবিল শেয়ারের বিপরীতে মুনাফা পাবেন এমন কোনো নিশ্চয়তা নেই। তবে তিনি প্রাতিষ্ঠানকি সিদ্ধান্ত গ্রহণে মতামত প্রদান ও ভোট দিতে পারেন। অন্যদিকে মি. কাবিল কোম্পানির এমন ধরনের শেয়ার ক্রয় করেছেন যা থেকে প্রতি বছর ১২% হারে লভ্যাংশ পান। অগ্রাধিকার শেয়ার মালিকগণের লভ্যাংশ সাধারণ শেয়ারহোল্ডারদে পূর্বে দেওয়া হলেও এর মূলত কোম্পানির পাওনাদার। অন্যদিকে সাধারণ শেয়ার হোল্ডারগণ কোম্পানি মালিক হিসেবে গণ্য হয়। তাই এরা কোম্পানির ভোটে প্রার্থী হতে পারে, ভোট দিতে পারে, সাধারণ সভায় অংশগ্রহণ করতে পারে, সভায় নিজের মতামত ব্যক্ত করতে পারে, যা অগ্রাধিকার শেয়ার মালিকদের পক্ষে সম্ভব নয়। তাই আমি মনে করি, মি. হাবিল এবং মি. কাবিলের মধ্যে মি. হাবিলের ক্রয়কৃত সাধারণ শেয়ার অধিক গ্রহণযোগ্য।মনে করি, মি. হাবিল এবং মি. কাবিলের মধ্যে মি. হাবিলের ক্রয়কৃত সাধারণ শেয়ার অধিক গ্রহণযোগ্য।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে মি. কাবিলের শেয়ারের ধরন কী ছিলেন? দু'জনের শেয়ারের বৈসাদৃশ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর