উদ্দীপকে মি. হাবিল কোন ধরনের শেয়ার ক্রয় করেছিল? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মি. হাবিল সাধারণ শেয়ার ক্রয় করেছেন। যে শেয়ার মালিকদের অধিকার, কর্তব্য ও দায়িত্ব কোম্পানিতে সবচেয়ে বেশি কিন্তু ব্যবসায়ের লভ্যাংশ পাবার ক্ষেত্রে সাধারণ অধিকার ভোগ করে তাকে সাধারণ শেয়ার বলে। এদের লভ্যাংশের হার সর্বদা অনিশ্চিত এবং পরিবর্তনশীল। কোম্পানির মুনাফা না হলে এরা লভ্যাংশ পায় না। উদ্দীপকের মি. হাবিল ও মি. কাবিল 'X [গণিত] লি: কোম্পানির শেয়ার ক্রয় করেন। এদের মধ্যে মি. হাবিল শেয়ারের বিপরীতে মুনাফা পাবেন এমন কোনো নিশ্চয়তা নেই। তবে তিনি প্রাতিষ্ঠানকি সিদ্ধান্ত গ্রহণে মতামত প্রদান ও ভোট দিতে পারেন। মি. হাবিলের ক্রয়কৃত শেয়ারের বৈশিষ্ট্যটি সাধারণ শেয়ারের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মি. হাবিল সাধারণ শেয়ার ক্রয় করেছেন।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে মি. হাবিল কোন ধরনের শেয়ার ক্রয় করেছিল? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর