উদ্দীপকে সৌরভের মাঝে কোন বয়সের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা দাও।
উত্তর: উদ্দীপকের আলোকে সৌরভের মাঝে তারুণ্যের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। সৌরভ বর্তমানে এমন এক পর্যায়ে আছে যেখানে তার মধ্যে শারীরিক ও মানসিক প্রিবর্তনের সমাহার ঘটেছে। ১০ থেকে ১৯ বছর বয়সের এই সময়কালকে তারুণ্যের সূচনা বলা হয়। উদ্দীপকে বর্ণিত সৌরভের আচরণগুলো এই স্তরেরই প্রতিফলন। সৌরভের মাঝে তারুণ্যের যে বৈশিষ্ট্যগুলো ফুটে উঠেছে: i. সৌন্দর্য সচেতনতা: কলেজে ভর্তির পর সৌরভ নিজের সৌন্দর্য নিয়ে বেশ সচেতন হয়েছে। এই বয়সে কিশোর-কিশোরীরা আয়নার সামনে বেশি সময় কাটায় এবং নিজেদের বাহ্যিক রূপ নিয়ে অন্যের কাছে আকর্ষণীয় হতে চায়। ii. বন্ধুদের আধিপত্য: এই সময়ে পরিবারের চেয়ে বন্ধুদের সঙ্গ বেশি প্রিয় হয়ে ওঠে। সৌরভের সারাদিন মাঠে খেলাধুলা বা বন্ধুদের সাথে আড্ডায় মগ্ন থাকা মূলত তারুণ্যের একটি সহজাত প্রবৃত্তি, যাকে 'পিয়ার গ্রুপ' প্রভাব বলা হয়। iii. প্রযুক্তির প্রতি ঝোঁক: বর্তমান সময়ের তারুণ্যের একটি বড় বৈশিষ্ট্য হলো মোবাইল বা ভার্চুয়াল জগতে নিমগ্ন থাকা। সৌরভের মোবাইলে মেতে থাকার বিষয়টি তার বয়সের নতুন কিছু আবিষ্কারের কৌতুহলকেই নির্দেশ করে। iv. পড়াশোনায় অনীহা ও অস্থিরতা: বয়ঃসন্ধিকালে তীব্র আবেগীয় পরিবর্তনের কারণে মনোযোগে বিঘ্ন ঘটে। সৌরভের মা যে তার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন, তার কারণ সৌরভের এই সাময়িক অস্থিরতা যা তার পড়াশোনাকে ক্ষতিগ্রস্ত করছে। পরিশেষে বলা যায়, নিজের সৌন্দর্য সচেতনতা এবং বন্ধুদের সাথে অতিমাত্রায় সময় কাটানোর প্রবণতা প্রমাণ করে যে সৌরভ তারুণ্যের একটি গুরুত্বপূর্ণ ধাপ পার করছে।
HSC Home Science 2nd Paper Chapter 7 : তারুণ্যের বিকাশ ও বিপর্যয় রোধ (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 7 : তারুণ্যের বিকাশ ও বিপর্যয় রোধ (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে সৌরভের মাঝে কোন বয়সের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর