তারুণ্যের বিপর্যয় রোধে প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি- বুঝিয়ে লেখো।
উত্তর: তারুণ্যের বিপর্যয় বলতে মূলত কৈশোর ও যৌবণের সন্ধিক্ষণে তরুণদের বিপথগামী হওয়া বা হতাশায় নিমজ্জিত হওয়াকে বোঝায়। যা রোধ করতে ইতিবাচক দৃষ্টিভঙ্গি অত্যন্ত জরুরি। একজন তরুণের মনে ইতিবাচক চিন্তা থাকলে সে যেকোনো প্রতিকূল পরিবেশ বা ব্যর্থতায় ভেঙে না পড়ে আত্মবিশ্বাসের সাথে তা মোকাবিলা করতে পারে। এই দৃষ্টিভঙ্গি তাকে মাদকাসক্তি, অপরাধমূলক কর্মকাণ্ড বা অপসংস্কৃতির হাতছানি থেকে দূরে রাখে। এর সৃজনশীল ও গঠনমূলক কাজে মনোযোগী হতে সাহায্য করে। মূলত সুস্থ ও সুন্দর জীবন গঠনের লক্ষ্য স্থির রাখতে এবং আবেগতাড়িত হয়ে ভুল সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকতে ইতিবাচক মানসিকতা ঢাল হিসেবে কাজ করে।
HSC Home Science 2nd Paper Chapter 7 : তারুণ্যের বিকাশ ও বিপর্যয় রোধ (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 7 : তারুণ্যের বিকাশ ও বিপর্যয় রোধ (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
তারুণ্যের বিপর্যয় রোধে প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি- বুঝিয়ে লেখো।
উত্তর