দৃশ্যকল্প-১ এ A চিহ্নিত স্থানে যে বয়সের নির্দেশ করে তার পরিচয়সহ উল্লিখিত বয়সের বিপত্তিসমূহ ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ A চিহ্নিত স্থানে তারুণ্যকে নির্দেশ করা হয়েছে। বয়স বৃদ্ধির সাথে সাথে পরিপক্কতা অর্জনকেই মূলত তারুণ্য বলা হয়। তারুণ্য হলো আত্মপরিচিতি অর্জনের বয়স। তরুণ বয়সে (১৩ থেকে ১৮ বছর) এমন কিছু বৈশিষ্ট্য আছে যা কিশোর বা অন্যান্য পরবর্তী জীবনের বৈশিষ্ট্য থেকে আলাদা। তারুণ্যে দৈহিক ও মানসিক উভয় প্রকার বিপত্তি দেখা দিতে পারে। তারুণ্যের বিপত্তিসমূহ হলো- i. শারীরিক বিপত্তি: চেহারা সচেতন তরুণ-তরুণীর কাছে সবচেয়ে গুরুতর দৈহিক বিপত্তি। অনুপযুক্ত দৈহিক গড়ন বন্ধুদের সাথে দূরত্ব সৃষ্টি করে এবং মানসিক ও শারীরিকভাবে ছেলেমেয়েদের ক্ষতিগ্রস্ত করে। ii. মানসিক বিপত্তি: অল্প বয়সে পরিপক্বতা অর্জনকারী ছেলেমেয়ের চেয়ে বেশি বয়সে পরিপক্বতা অর্জনকারী ছেলেমেয়ে তারুণ্যের আচরণ নৈপুণ্য সাফল্যের সাথে অর্জন করার সুযোগ কম পায়। এসব কারণে নানা রকম মানসিক বিপত্তির সৃষ্টি হয়। iii. সামাজিক বিপত্তি: অপরিপক্ক সামাজিক আচরণের উদাহরণ হলো-ধর্মবিদ্বেষ, নিম্নবিত্তের প্রতি অবজ্ঞা, দামি পোশাক পরিধান, অপ্রচলিত ভাষায় কথা বলা, কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, গর্ব করা, অন্যের বিপদ দেখে আনন্দ প্রকাশ করা ইত্যাদি। iv. যৌন বিপত্তি: সমাজস্বীকৃত যৌন আচরণ প্রত্যাখ্যান করা, যৌন বিষয় নিয়ে সবসময় চিন্তা করা, আর্থিক সঙ্গতি অর্জনের আগেই বিয়ে করা ইত্যাদিও অপরিণত যৌন আচরণের ইঙ্গিত দেয়। v. নৈতিক বিপত্তি: প্রতিকূল পরিবেশ ও আদর্শ নীতিবোধের অভাবে তরুণদের বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ করতে দেখা যায়। যেমন- চুরি করা, মিথ্যা বলা, মাদকাসক্তি ইত্যাদি। vi. পরিবারের সদস্যদের সাথে সুসম্পর্কের অভাব: পরিবারের সদস্যদের সাথে ঝগড়া, সবসময় তাদের সমালোচনা ও তাদের নিয়ে কটুক্তি করা ইত্যাদি আচরণ পরিবারের সাথে ছেলেমেয়েদের সুসম্পর্কের অভাবকে বোঝায়।
HSC Home Science 2nd Paper Chapter 7 : তারুণ্যের বিকাশ ও বিপর্যয় রোধ (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 7 : তারুণ্যের বিকাশ ও বিপর্যয় রোধ (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ A চিহ্নিত স্থানে যে বয়সের নির্দেশ করে তার পরিচয়সহ উল্…
উদ্দীপক
দৃশ্যকল্প-২: রায়হান একাদশ শ্রেণির ছাত্র। কয়েকজন সহপাঠীসহ তাকে বাথরুমে নেশাজাতীয় দ্রব্য সেবন করতে দেখা যায়। ইদানিং তার পড়াশোনায় বেশ অবনতি হচ্ছে এবং সে প্রায়ই মা-বাবার সাথে উদ্ধত আচরণ করে।উত্তর
উত্তর
উত্তর
উত্তর