সানির আচরণের মাধ্যমে তারুণ্যের বিকাশে যে সংকটের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে সানির আচরণের মাধ্যমে তারুণ্যের বিকাশে পারিবারিক সংকটের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তরুণ বয়সের ছেলেমেয়েদের সাথে পরিবারের সদস্যদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা আবশ্যক। মা-বাবার কর্তব্য ছেয়েমেয়েকে সময় দেওয়া এবং পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে তাদের সাথে আলোচনা করা। পরিবারে তাদের দায়িত্ব সম্পর্কে অবহিত করা ও দায়িত্ব পালন করা। যদি সম্পর্কের অবনতি ঘটে সে জন্য দুপক্ষই দায়ী। কেননা, ছেলেমেয়েদের বেড়ে ওঠার সাথে সাথে তাদের যোগ্যতার বিষয়ে মা-বাবা নিজেদের ধারণার পরিবর্তন করেন না। এর ফলে তরুণ বয়সের ছেয়েমেয়েদের সাথে শিশুর মতো আচরণ করেন। আবার কখনো কখনো তারা চান যে ছেলেমেয়ে পূর্ণবয়স্ক ব্যক্তির মতো দায়িত্বশীল হোক। তাদের সম্পর্কের অবনতির মূল কারণ হলো নবীন-প্রবীণের মাঝে দৃষ্টিভঙ্গির ব্যবধান। এ ব্যবধানে সৃষ্টির মূলে রয়েছে তরুণ-তরুণীদের পরিবর্তনশীল সমাজব্যবস্থা এবং মা-বাবার' সাথে সামাজিক, সাংস্কৃতিক সৃজনশীল চিন্তাধারায় পার্থক্য। তারুণ্যে মা-বাবার সাথে সন্তানের সম্পর্কের অবনতির অন্যতম আর একটি কারণ হলো বিপরীত লিঙ্গের সাথে বন্ধুত্ব করা। সদ্য তারুণপ্রাপ্ত তরুণ-তরুণীর মতো খামখেয়ালি ও একগুঁয়ে ছেলেমেয়ে অন্য কোনো বয়সে দেখা যায় না। এ বয়সে তারা একা থাকতে পছন্দ করে। পরিবারে সময় দেওয়ার থেকে বন্ধুদের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করে। এছাড়া মা-বাবার কাছে তাদের মনের ভাব অকপটে ব্যক্ত করার অক্ষমতা ও অনিচ্ছা তাদের সম্পর্কের অবনতির অন্যতম আর একটি কারণ। উপরিল্লিখিত আলোচনা থেকে বোঝা যায় তারুণ্যের বৈশিষ্ট্যের কারণেই সানি একা থাকতে পছন্দ করে এবং বন্ধুদের সাথে দীর্ঘ সময় ব্যয় করে।
HSC Home Science 2nd Paper Chapter 7 : তারুণ্যের বিকাশ ও বিপর্যয় রোধ (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 7 : তারুণ্যের বিকাশ ও বিপর্যয় রোধ (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
সানির আচরণের মাধ্যমে তারুণ্যের বিকাশে যে সংকটের ইঙ্গিত পাওয়া যাচ্ছে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর