সানিকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে রফিক সাহেবের পরিবারের কাঠামো কীভাবে ভূমিকা রাখতে পারে? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে সানির পরিবারটি যৌথ পরিবার। যে পরিবারে গৃহকর্তা বা কর্ত্রী নিজ সন্তান, বৃদ্ধ মা-বাবা, ভাই বোন নিয়ে একত্রে বসবাস করে তাকে যৌথ পরিবার বলে। রফিক সাহেবের পরিবারেও তার স্ত্রী, দুই সন্তান এবং বৃদ্ধ মা বাবা থাকেন। তাই তার পরিবারটি যৌথ পরিবার। রফিক সাহেবের বড় ছেলে সানি কলেজে পড়ে। বর্তমানে সানি মাঝে মধ্যে একা থাকতে পছন্দ করে এবং বন্ধুদের সাথে ইন্টারনেটে বেশি সময় ব্যয় করে। এটি তারুণ্যের বৈশিষ্ট্য। তরুণরা মনে করে মা বাবা সেকেলে। বয়সের চেয়ে মানসিকতায় পার্থক্য এর আসল কারণ। যেসব বিধিবিষেধ মা বাবা অপরিহার্য বলে মনে করেন, তারুণ্যে ছেলেমেয়েরা সেগুলোর বিরোধিতা করে। তখন তা মা বাবার পক্ষে মেনে নেওয়া কষ্টকর হয়। তবে পারিবারিক বন্ধন দৃঢ় থাকলে এ অবস্থা থেকে মুক্তি পাওয়া সম্ভব। সানিদের যেহেতু যৌথ পরিবার তাই এই পরিবারের ছেলেমেয়েরা বেশি সামাজিক হবে। দাদা-দাদি সন্তান লালন পালনে অংশ নিবে আবার সন্তানরা দাদা-দাদির সেবা করবে। এতে পারিবারিক বন্ধন দৃঢ় হবে। এ ধরনের পরিবারে কাজ ভাগ করে নেওয়ার মানসিকতা থাকে। শিশু, তরুণ এবং বৃদ্ধরা একাকীত্বে ভোগে না। সবার মধ্যে সহযোগিতা ও সহনশীলতা বৃদ্ধি পায়। এই ধরনের পরিবারে আনন্দঘন পরিবেশে বসবাস করা যায়। তাই বলা যায়, সানিকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে সানির পরিবারের কাঠামো উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে-কথাটি যথার্থ।
HSC Home Science 2nd Paper Chapter 7 : তারুণ্যের বিকাশ ও বিপর্যয় রোধ (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 7 : তারুণ্যের বিকাশ ও বিপর্যয় রোধ (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
সানিকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে রফিক সাহেবের পরিবারের কাঠামো ক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর