উদ্দীপকে উল্লিখিত নাফি কোন ধরনের প্রতিবন্ধকতার শিকার? উক্ত প্রতিবন্ধকতার বৈশিষ্ট্যগুলো লেখো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত নাফি বুদ্ধি প্রতিবন্ধিতার শিকার। বুদ্ধি প্রতিবন্ধীদের সাধারণত বসা, হাঁটা, চলায় ধীরগতি ও অস্বাভাবিকতা, শিক্ষণের ক্ষেত্রে বয়সের তুলনায় পিছিয় থাকা, বয়সের তুলনায় ভাষার ব্যবহারে ত্রুটি, বয়সের তুলনায় স্বাভাবিক আচরণের অভাব ইত্যাদি লক্ষণ দেখা দেয়। নাফির মধ্যেও উল্লিখিত লক্ষণগুলো দেখা যায়। তাই তাকে বুদ্ধি প্রতিবন্ধী হিসেবে চিহ্নিত করা যায়। উক্ত প্রতিবন্ধিতার বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ- i. বুদ্ধি প্রতিবন্ধী শিশুরা তার সমবয়সী অন্যান্য শিশুদের তুলনায় শিক্ষণের ক্ষেত্রে যথেষ্ট পিছিয়ে থাকে। ii. এ ধরনের শিশুরা কোনো বিষয়ে বেশি সময় মনোযোগ দিতে পারে না। iii. কোনো নির্দেশ দিলে বুদ্ধি প্রতিবন্ধী শিশুরা সহজে বুঝতে পারে না। iv. শিশুর হাঁটা, বসা, কথা বলা প্রভৃতি শারীরিক বিকাশগুলো উপযুক্ত বয়সের তুলনায় দেরিতে হয়। v. শিশুকে মলমূত্র ত্যাগের প্রশিক্ষণ দিতে সমস্যা হয়। vi. এসব শিশুকে একই বিষয়ে বার বার নির্দেশ দিতে হয়। vii. কোনো বিমূর্ত বিষয়ে (যা দেখা যায় না; যেমন- ভালোবাসা, ন্যায়-অন্যায়, সত্য-মিথ্যা ইত্যাদি) ধারণা দিলে এই শিশুরা viii. এ ধরনের শিশুরা কোনো সূক্ষ্ম কাজ করতে পারে না। ix.. এরা বয়স অনুযায়ী সামাজিক আচরণ করতে পারে না। x. এ ধরনের শিশুরা সমবয়সীদের সাথে মেলামেশা করতে পারে না। xi. বয়সের তুলনায় এসব শিশুর ভাষার বিকাশ কম হয়। xii. এরা দেরিতে কথা বলতে শেখে। xiii. দৈনন্দিন জীবনের বয়সোপযোগী কাজকর্ম করতে এদের অসুবিধা হয়। xiv. শিশুর সমস্যাসমূহ সাধারণত ১৮ বছর বয়সের আগেই প্রকাশ পায়।
HSC Home Science 2nd Paper Chapter 6 : বিশেষ চাহিদাসম্পন্ন শিশু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 6 : বিশেষ চাহিদাসম্পন্ন শিশু · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত নাফি কোন ধরনের প্রতিবন্ধকতার শিকার? উক্ত প্রতিবন্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
