ডাক্তার ফাহিমের মধ্যে কোন ধরনের প্রতিবন্ধিতা শনাক্ত করেন? ব্যাখ্যা করো।
উত্তর: ডাক্তার ফাহিমের মধ্যে দৃষ্টি প্রতিবন্ধিতা শনাক্ত করেন। দৃষ্টি প্রতিবন্ধিতা বলতে শিশুর দৃষ্টি ক্ষমতার সে পরিমাণ ক্ষতিকে বোঝায় যেক্ষেত্রে শিক্ষাব্যবস্থা তার উপকরণ অথবা পরিবেশের পরিবর্তন করা না হলে শিশুর কোনো কিছু শেখা ও সাফল্য অর্জন করা সম্ভব হয় না। ফাহিম বোর্ডের লেখা তুলতে ভুল করে। তাই শিক্ষকের পরামর্শে বাবা- মা তাকে ডাক্তারের কাছে নিয়ে যান। দৃষ্টি প্রতিবন্ধিতায় আক্রান্ত শিশুদের মধ্যে কতগুলো বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এগুলো হলো- পাতা লাল হওয়া, চোখের পাতার কিনারে শুষ্ক আস্তরণ, প্রায়ই চোখ ফুলে যাওয়া, ঘন ঘন চোখ রগড়ানো। এছাড়া খুব কাছ থেকে টিভি দেখা, চোখ ও মাথা ব্যথা, ঝাপসা দেখা, বমি বমি ভাব, দূরের জিনিস দেখতে সমস্যা হওয়া, শব্দ উল্টো দেখা এবং বর্ণ চিনতে ভুল করা, লেখায় অসম্ভব ফাঁক দেওয়া, সারি সোজা রাখতে না পারা, পড়ার সময় চোখ কুঁচকানো, কাছে নিয়ে বই পড়া ইত্যাদি। এসব বৈশিষ্ট্য দেখে একটি শিশুর দৃষ্টি প্রতিবন্ধিতা শনাক্ত করা যায়।
HSC Home Science 2nd Paper Chapter 6 : বিশেষ চাহিদাসম্পন্ন শিশু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 6 : বিশেষ চাহিদাসম্পন্ন শিশু · সৃজনশীল
ডাক্তার ফাহিমের মধ্যে কোন ধরনের প্রতিবন্ধিতা শনাক্ত করেন? ব্যাখ্যা …
উদ্দীপক
উত্তর
উত্তর

উত্তর
উত্তর
