এ ধরনের শিশুদের শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে (?) চিহ্নিত স্থানে অটিস্টিক শিশুদের বোঝানো হয়েছে। এই শিশুদের জন্য সুপরিকল্পিত ও নিবিড় শিক্ষাদান পদ্ধতি প্রয়োজন। অটিস্টিক শিশুদের শিক্ষাদানের জন্য কিছু বিশেষ পদ্ধতি অনুসরণ করা হয়। পদ্ধতিগুলো হলো- ১. গঠনমূলক পরিবেশ: এই শিশুরা সুশৃঙ্খল ও গঠনমূলক পরিবেশে ভালোভাবে শেখে, তাই তাদের জন্য একটি নির্দিষ্ট সময়সূচি তৈরি করা উচিত। ২. যোগাযোগ দক্ষতা বৃদ্ধি: মৌখিক ও অমৌখিক যোগাযোগের দক্ষতা বৃদ্ধির জন্য তাদের ভাষা বিকাশমূলক প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। ৩. সামাজিকভাবে গ্রহণযোগ্য আচরণ: অবাঞ্ছিত আচরণ ধীরে ধীরে হ্রাস করে তাদের সামাজিকভাবে গ্রহণযোগ্য নতুন আচরণ শেখানো প্রয়োজন, যেমন- চোখে চোখ রেখে কথা বলা। ৪. ধাপে ধাপে শিক্ষাদান: শেখার বিষয়গুলো ছোট ছোট অংশে ভাগ করে পরিচিত উদাহরণ ও উপকরণ ব্যবহার করে শেখাতে হবে। ৫. দৃষ্টিভিত্তিক শিক্ষা: এই শিশুরা সাধারণত দৃষ্টিভিত্তিক শিক্ষায় পারদর্শী হয়, তাই তাদের শেখানোর জন্য ছবি, কার্ড এবং অন্যান্য ভিজ্যুয়াল এইডস ব্যবহার করা উচিত। ৬. সৃজনশীল কাজে উৎসাহ: খেলাধুলা ও সৃজনশীল কাজে অংশগ্রহণে উৎসাহ দিতে হবে, যা তাদের মনোযোগ ও আচরণ উন্নয়নে সহায়ক। ৭. ইতিবাচক পুরস্কার: শিশুর সাফল্য বা সঠিক আচরণ তাৎক্ষণিকভাবে পুরস্কৃত করলে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং শিখনের প্রতি আগ্রহ তৈরি হয়। অতএব, অটিস্টিক শিশুর উন্নয়নের জন্য যত দ্রুত সম্ভব সমস্যাটি শনাক্ত করে উপযুক্ত প্রশিক্ষণ শুরু করা উচিত এবং এটি তাদের বিকাশে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।
HSC Home Science 2nd Paper Chapter 6 : বিশেষ চাহিদাসম্পন্ন শিশু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 6 : বিশেষ চাহিদাসম্পন্ন শিশু · সৃজনশীল
এ ধরনের শিশুদের শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে আলোচনা কর।
উদ্দীপক

Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
