লামিয়া কোন মাত্রার বুদ্ধি প্রতিবন্ধী- শনাক্ত করো।
উত্তর: লামিয়া মৃদু বুদ্ধি প্রতিবন্ধী। বুদ্ধি বা মানসিক প্রতিবন্ধিতা অর্থ হলো বুদ্ধি বিকাশে ধীরগতি এবং শিক্ষা গ্রহণে অক্ষমতা। মৃদু বুদ্ধি প্রতিবন্ধিতা সাধারণত ১৮ বছরের আগে প্রকাশ পায়। এদের বুদ্ধাংক ৭০ এর কম হয়। লামিয়া স্কুলের অন্য শিশুদের চেয়ে পিছিয়ে আছে। সে বাড়িতে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। কিন্তু স্কুলে পড়ালেখার ক্ষেত্রে সে অনেক ধীর গতির। এ থেকে বোঝা যায়, সে মৃদু বুদ্ধি প্রতিবন্ধী। মৃদু বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের মানসিক বয়স বা বুদ্ধি ১৮ বা তার বেশি বয়সেও সর্বোচ্চ ১১ বছরের স্বাভাবিক শিশুর মতো হয়। তাদের বুদ্ধাংক ৫৫-৬৯ থাকে। তাদের অতি সামান্য প্রতিবন্ধিতা থাকে, যা কেবল স্কুলের সাফল্য অর্জনের ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। এ ধরনের শিশুদের মনোযোগের মীত্রা কম থাকে। তারা স্বনির্ভর জীবনযাপন করতে পারলেও শেখার গতি বেশ ধীর হয়। ভালোমন্দ বিচার করার ক্ষমতা তাদের কম থাকে। তারা সন্তোষজনক আচরণ করতে পারে না।
HSC Home Science 2nd Paper Chapter 6 : বিশেষ চাহিদাসম্পন্ন শিশু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 6 : বিশেষ চাহিদাসম্পন্ন শিশু · সৃজনশীল
লামিয়া কোন মাত্রার বুদ্ধি প্রতিবন্ধী- শনাক্ত করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
