দৃষ্টি প্রতিবন্ধীদের দৃষ্টিমাত্রার ভিত্তিতে শিক্ষাদান প্রয়োজন— ব্যাখ্যা করো।
উত্তর: যারা চোখে দেখতে পায় না তাদেরকেই 'দৃষ্টি প্রতিবন্ধী বলা হয়। দৃষ্টি প্রতিবন্ধীতা বলতে শিশুর দৃষ্টি ক্ষমতার সে পরিমাণ ক্ষতিকে বোঝায় যেক্ষেত্রে শিক্ষাব্যবস্থা, উপকরন অথবা শিক্ষার পরিবেশের পরিবর্তন করা না হলে শিশুর সর্বোচ্চ শিক্ষণ ও সাফল্য অর্জন করা সম্ভব হয় না। তবে অধিকাংশ দৃষ্টি প্রতিবন্ধী শিশু কিছু না কিছু দেখতে পায়। দৃষ্টি প্রতিবন্ধীদের দৃষ্টিমাত্রার ভিত্তিতে শিক্ষাদান প্রয়োজন। যেমন- ব্রেইলভিত্তিক লিখন ও পঠন পদ্ধতি। এই পদ্ধতিতে স্পর্শের মাধ্যমে অনুভব করার উপযোগী উঁচু ফোঁটা ব্যবহার করা। অপটাকন ও কারজওয়েল রিডিং মেশিনভিত্তিক পঠন পদ্ধতিও দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তৈরি এক প্রকার শিক্ষাদানের পদ্ধতি। এ যন্ত্র ব্যবহার করে দৃষ্টি প্রতিবন্ধী শিশুরা সাধারণ ছাপায় লেখার ব্রেইল পদ্ধতির স্পর্শযোগ্য অনুভূতি তৈরি করা যায়। এ যন্ত্র ব্যবহার করে দৃষ্টি প্রতিবন্ধী শিশুরা সাধারণ ছাপার বইপত্র পড়তে পারে।
HSC Home Science 2nd Paper Chapter 6 : বিশেষ চাহিদাসম্পন্ন শিশু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 6 : বিশেষ চাহিদাসম্পন্ন শিশু · সৃজনশীল
দৃষ্টি প্রতিবন্ধীদের দৃষ্টিমাত্রার ভিত্তিতে শিক্ষাদান প্রয়োজন— ব্যাখ্যা করো।
উত্তর
