"দ্রাব্যতার ভিন্নতায় ভিটামিনের ধরনে পার্থক্য হয়।”- বুঝিয়ে লেখ।
উত্তর: ভিটামিনের দ্রাব্যতার ভিন্নতার ওপর ভিত্তি করে এদেরকে দুটি প্রধান শ্রেণিতে বিভক্ত করা হয়। এই দুটি শ্রেণি হলো স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন এবং পানিতে দ্রবণীয় ভিটামিন। স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিনগুলো চর্বি ও তেলজাতীয় পদার্থে দ্রবীভূত হয় এবং যকৃৎ ও চর্বিকলায় জমা থাকে। যেমন- ভিটামিন A, D, E এবং K। অন্যদিকে পানিতে দ্রবণীয় ভিটামিনগুলো সহজে 'পানিতে দ্রবীভূত হয় এবং অতিরিক্ত অংশ মূত্রের মাধ্যমে দেহ থেকে বের হয়ে যায়। যেমন-ভিটামিন B-কমপ্লেক্স ও ভিটামিন C
HSC Home Science 2nd Paper Chapter 9 : খাদ্য ও খাদ্যের উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 9 : খাদ্য ও খাদ্যের উপাদান · সৃজনশীল
"দ্রাব্যতার ভিন্নতায় ভিটামিনের ধরনে পার্থক্য হয়।”- বুঝিয়ে লেখ।
উত্তর
