মায়ার সহকর্মীর কথাটির যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর: মায়ার সহকর্মীর কথাটি ছিল ডায়রিয়া হলে দেহে পটাশিয়ামের পরিমাণ কমে যায়। পটাশিয়াম এক ধরনের খনিজ উপাদান। এটি দেহের জন্য আবশ্যকীয় যার ফলে একে Macrominerals বা প্রধান মৌল বলে। মায়া একজন এনজিওকর্মী। সারাদিন রোদের মধ্যে কাজ করার ফলে অত্যাধিক গরম ও ঘামে তার দেহে পানির চাহিদা বেড়ে যায়। কিন্তু সে চাহিদা অনুযায়ী পানি বা তরল খাবার গ্রহণ করে না। সে যদি পরিমাণমতো পানি বা তরল জাতীয় কোনো খাবার গ্রহণ করত তাহলে সুস্থ থাকতে পারত। এছাড়া মায়ার ডায়রিয়া হয়েছে, যার ফলে তার দেহে পটাশিয়ামের চাহিদা বেড়ে যায়। পটাশিয়াম আমাদের দেহে বিভিন্ন কাজ করে থাকে। i. এটি কোষের গঠনের জন্যে অপরিহার্য। কোষের ভিতরের তরলের প্রধান আয়ন পটাশিয়াম। ii. পেশি, স্নায়ু প্রভৃতি কলায় উদ্দীপনা শক্তি নিয়ন্ত্রণে পটাশিয়ামের ভূমিকা রয়েছে। iii. দেহ গঠনের অপরিহার্য উপাদান হিসেবে এটি কাজ করে। iv. কার্বোহাইড্রেট বিপাকে গ্লাইকোজেন সংশ্লেষণের' জন্যে পটাশিয়াম প্রয়োজন। সুতরাং দেখা যায়, পটাশিয়াম আমাদের দেহকে সুস্থ রাখার জন্যে বিশেষ ভূমিকা রাখে। তাই মায়ার সহকর্মীর উক্তিটি যথার্থ বলে আমি মনে করি।
HSC Home Science 2nd Paper Chapter 9 : খাদ্য ও খাদ্যের উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 9 : খাদ্য ও খাদ্যের উপাদান · সৃজনশীল
মায়ার সহকর্মীর কথাটির যথার্থতা মূল্যায়ন করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
