সখিনার জন্য কোন ধরনের খাবার বেশি প্রয়োজন? মতামত দাও।
উত্তর: সখিনা আয়োডিনের অভাবজনিত গলগন্ড রোগে ভুগছে। মানুষের দেহে আয়োডিনের পরিমাণ ১২-১৫ মিলিগ্রাম। দৈহিক পুষ্টির জন্য আয়োডিন একটি অত্যাবশ্যকীয় লেশ মৌল (Trace Element)। দেহের প্রায় দুই তৃতীয়াংশ আয়োডিন থাকে থাইরয়েড গ্রন্থিতে। সামুদ্রিক মাছ, সমুদ্রের তীরবর্তী এলাকার শাকসবজি ও প্রাণির মাংসে আয়োডিন পাওয়া যায়। এছাড়া আয়োডিনসমৃদ্ধ লবণ গ্রহণ করে এর অভাব পূরণ করা যায়। উদ্দীপকে সখিনার গলা ফুলে গেছে, মানসিক অবসাদ দেখা দিয়েছে। দেহে আয়োডিনের ঘাটতির কারণেই তার এই অবস্থা হয়েছে। তাই তার আয়োডিন সমৃদ্ধ খাবার গ্রহণ করা উচিত। সুতরাং বলা যায়, সখিনার আয়োডিন জাতীয় খাবার বেশি প্রয়োজন।
HSC Home Science 2nd Paper Chapter 9 : খাদ্য ও খাদ্যের উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 9 : খাদ্য ও খাদ্যের উপাদান · সৃজনশীল
সখিনার জন্য কোন ধরনের খাবার বেশি প্রয়োজন? মতামত দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
