কী ধরনের খাবার রুনুর পরিপাক ও শোষণে সহায়ক? বিশ্লেষণ করো।
উত্তর: কার্বোহাইড্রেট ও প্রোটিনসমৃদ্ধ খাবার উদ্দীপকের রুনুর পরিপাক ও শোষণে সহায়ক। কার্বোহাইড্রেট অতি সহজে পরিপাক হয়ে দেহে তাপ ও শক্তি উৎপাদন করে। মানুষের পরিপাকনালির মুখগহ্বর হতে শুরু করে পাকস্থলি, ডিওডেনাম, ইলিয়ামসহ প্রায় সকল অংশেই শর্করার পরিপাকক্রিয়া সংঘটিত হয়। সকল কার্বোহাইড্রেট পরিপাক শেষে মনোস্যাকারাইডরূপে ক্ষুদ্রান্ত্র দিয়ে শোষিত হয়। মনোস্যাকারাইডগুলো অতি উচ্চমাত্রায় পানিতে দ্রবণীয় ও ব্যাপনযোগ্য হওয়ায় এরা দ্রুত আন্ত্রিক পর্দার বাধা অতিক্রম করতে পারে। পরিপাকতন্ত্রের সাহায্যে প্রোটিনের ক্ষুদ্র ক্ষুদ্র অ্যামাইনো এসিডে বিভক্ত হওয়াই প্রোটিনের পরিপাক। প্রোটিনের পরিপাক পাকস্থলিতে শুরু হয়ে ক্ষুদ্রান্ত্রে শেষ হয়। মুখ, গলবিল ও অন্ননালিতে প্রোটিন বিশ্লিষ্ট হতে পারে না। প্রোটিন পরিপাকের পর অ্যামাইনো এসিড উৎপন্ন হয়। উৎপন্ন অ্যামাইনো এসিড সাধারণত মধ্য ক্ষুদ্রান্ত্র ও শেষ ক্ষুদ্রান্ত্র থেকে শোষিত হয়ে রক্তে প্রবেশ করে। অ্যামাইনো এসিডগুলো সাধারণত সক্রিয় পদ্ধতিতে শোষিত হয়ে থাকে। রুনুর ফাস্টফুড বা ফ্যাট জাতীয় খাবার খেলে তা পরিপাকে সমস্যা হয়। নরম ভাত আর ছোট মাছ খেলে আরাম অনুভব করে। এ দুটি খাদ্যে কার্বোহাইড্রেট আর আমিষ রয়েছে। কার্বোহাইড্রেট ও আমিষের পরিপাক পদ্ধতি ফ্যাট অপেক্ষা সরল। তাই এই খাদ্য উপাদান রুনুর পরিপাক ও শোষণে সহায়ক।
HSC Home Science 2nd Paper Chapter 10 : পরিপাকতন্ত্র, পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 10 : পরিপাকতন্ত্র, পরিপাক ও শোষণ · সৃজনশীল
কী ধরনের খাবার রুনুর পরিপাক ও শোষণে সহায়ক? বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

