রাওসেফ তথা প্রত্যেক প্রাণিরই বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন কথাটির যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের রাওসেফ তথা প্রত্যেক প্রাণিরই বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন। খাদ্য আমাদের দেহে বিভিন্ন ধরনের কাজ করে থাকে। সেগুলো হলো- i. দেহের গঠন ও বৃদ্ধিসাধন: জন্মমুহূর্ত থেকে শুরু করে অবিরত কোষ বিভাজনের মাধ্যমে আমাদের দেহের বৃদ্ধিসাধন হয়। মাতৃগর্ভ থেকে শুরু করে ২৫ বছর বয়স পর্যন্ত মানবদেহের বৃদ্ধিসাধন চলে। খাদ্যের মধ্যে অবস্থিত প্রোটিন জাতীয় পুষ্টি উপাদানটি দেহ গঠন ও বৃদ্ধিসাধন করে। খনিজ লবণ ও ফসফরাস দেহের হাড় ও দাঁত গঠনে অংশ নেয়। ii. দেহের ক্ষয়পূরণ: প্রতিদিনই আমাদের দেহ ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এই ক্ষয়পূরণের কাজটি খাদ্যই করে থাকে। খাদ্যের পুষ্টি উপাদানগুলো কোষ গঠনে সাহায্য করে। iii. তাপ ও শক্তি উৎপাদন: আমাদের প্রতিদিনের কাজকর্ম ও চলাফেরায় তাপ ও শক্তির দরকার। খাদ্য থেকে প্রাপ্ত পুষ্টি উপাদানগুলো দেহের কোষে পুড়ে তাপশক্তি উৎপন্ন করে। iv. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: খাদ্য বিভিন্ন রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি করে। প্রোটিন, ভিটামিন, ধাতব লবণ জাতীয় খাদ্য উপাদান আমাদের দেহে রোগ প্রতিরোধকারী এন্টিবডি তৈরিতে সাহায্য করে। v . দেহের অভ্যন্তরীণ কার্যকলাপ নিয়ন্ত্রণ: দেহের অভ্যন্তরে জৈব রাসায়নিক ক্রিয়া অক্ষুণ্ণ রাখার জন্য এনজাইম ও হরমোনের সক্রিয়তার প্রয়োজন। এনজাইম ও হরমোন গঠনে প্রোটিন ও ধাতব লবণের ভূমিকা রয়েছে। এছাড়া বিপাকের জন্য কিছু পুষ্টি উপাদানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই বলা যায়, প্রশ্নের উক্তিটি যথার্থ।
HSC Home Science 2nd Paper Chapter 9 : খাদ্য ও খাদ্যের উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 9 : খাদ্য ও খাদ্যের উপাদান · সৃজনশীল
রাওসেফ তথা প্রত্যেক প্রাণিরই বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন কথাট…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
