উদ্দীপকে ছক 'A [গণিত] তে নির্দেশিত খাদ্যের প্রধান পুষ্টি উপাদানের কাজগুলো ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ছক- 'A [গণিত] তে নির্দেশিত বাদাম, ডিম, ডাল ও মাংস হলো প্রোটিন সমৃদ্ধ খাবার। প্রোটিনের প্রথম ও প্রধান কাজ হলো দেহের গঠন, ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন করা। দেহের যাবতীয় রক্ষণাবেক্ষণ ও দেহক্রিয়া নিয়ন্ত্রণে প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেহে পর্যাপ্ত শর্করা ও স্নেহের অভাব হলে প্রোটিন তাপ ও শক্তি উৎপাদন করে। দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি ও জীবাণু ধ্বংসের জন্য শরীরে অ্যান্টিবডি ও অক্সিজেন তৈরি করে। আমাদের দেহাভ্যন্তরের কাজকর্ম সুচারুরূপে সম্পন্ন করার জন্য বিভিন্ন এনজাইম, হরমোন, ইনসুলিন, পিত্ত লবণ ইত্যাদি সবই প্রোটিন দিয়ে তৈরি হয়। রক্তের লোহিত কণিকা তৈরিতেও প্রোটিন প্রয়োজন। রক্তরসে রোগ প্রতিরোধকারী এন্টিবডি প্রয়োজন। এই এন্টিবডি প্রোটিন দিয়ে তৈরি হয়। এছাড়া প্রোটিন মাতৃস্তনের দুধ তৈরিতে সাহায্য করে।
HSC Home Science 2nd Paper Chapter 9 : খাদ্য ও খাদ্যের উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 9 : খাদ্য ও খাদ্যের উপাদান · সৃজনশীল
উদ্দীপকে ছক 'A তে নির্দেশিত খাদ্যের প্রধান পুষ্টি উপাদানের কাজগুলো…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
