উদ্দীপকে 'B [গণিত] ও 'C [গণিত] তে নির্দেশিত পুষ্টি উপাদানের অভাবজনিত অবস্থা মানবদেহের জন্য ক্ষতিকর- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ছক B-তে নির্দেশত লেবু, আমলকী, পেয়ারা দ্বারা ভিটামিন-সি এবং C-তে নির্দেশিত গাজর, মিষ্টি কুমড়া ও ছোট মাছ দ্বারা ক্যালসিয়ামকে নির্দেশ করছে। ভিটামিন-সি ও ক্যালসিয়ামের অভাব মানবদেহের জন্য ক্ষতিকর। মানবদেহে ভিটামিন-সি-এর অভাব হলে দাঁতের মাড়ি ফুলে যায়, দাঁত দিয়ে রক্ত পড়ে, পুঁজ পড়ে। দেহে রক্তস্বল্পতা বা এনিমিয়া দেখা দেয়, হাড় দুর্বল হয় এবং গ্যাটে ব্যথা হয়। এছাড়া ভিটামিন-সি-এর অভাব হলে হাত-পা ফুলে ওঠে, চর্মরোগ দেখা দেয় এবং প্রজননক্ষমতার বিপর্যয় ঘটে। আর শরীরে ক্যালসিয়ামের অভাব হলে টিটানি বা খিঁচুনি রোগ হয়। ভিটামিন-সি-এর অভাবে সৃষ্টি রোগ থেকে মুক্তির জন্য বিশেষ করে টক/সাইট্রাস জাতীয় ফল যেমন- কমলা, লেবু, পেয়ারা, আমলকী, আঙুর, আনারস, আমড়া প্রভৃতি প্রচুর পরিমাণে খেতে হবে। আর ক্যালসিয়ামের অভাবজনিত সমস্যা থেকে মুক্তির জন্য কাঁটাসহ ছোট মাছ, ডাল, গাজর, সবুজ শাক, ফুলকপি, বাঁধাকপি, মিষ্টিকুমড়া ইত্যাদি খাদ্য তালিকায় রাখতে হবে।
HSC Home Science 2nd Paper Chapter 9 : খাদ্য ও খাদ্যের উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 9 : খাদ্য ও খাদ্যের উপাদান · সৃজনশীল
উদ্দীপকে 'B ও 'C তে নির্দেশিত পুষ্টি উপাদানের অভাবজনিত অবস্থা মান…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
