দ্রাব্যতার সাথে ভিটামিনের সম্পর্ক ব্যাখ্যা কর।
উত্তর: ভিটামিনের দ্রবণীয়তার ওপর ভিত্তি করেই শরীর একে কীভাবে শোষণ বা সংরক্ষণ করবে তা নির্ধারিত হয়। ভিটামিন দুই ধরনের হয়-চর্বিতে দ্রবণীয় (A, D, E, K) এবং পানিতে দ্রবণীয়. (B, C)। চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলো লিভারে জমা থাকে এবং অতিরিক্ত হলে বিষক্রিয়া হতে পারে। অন্যদিকে, পানিতে দ্রবণীয় ভিটামিনগুলো শরীর বেশিক্ষণ ধরে রাখতে পারে না এবং অতিরিক্ত অংশ মূত্রের সাথে বেরিয়ে যায়। তাই দ্রাব্যতার এই ভিন্নতার কারণে ভিটামিন গ্রহণের পদ্ধতিতে সতর্কতা প্রয়োজন।
HSC Home Science 2nd Paper Chapter 9 : খাদ্য ও খাদ্যের উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 9 : খাদ্য ও খাদ্যের উপাদান · সৃজনশীল
দ্রাব্যতার সাথে ভিটামিনের সম্পর্ক ব্যাখ্যা কর।
উত্তর
