উদ্দীপকে বর্ণিত লক্ষণগুলো কোন ভিটামিনের ঘাটতিতে হয় - ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে ছক-A এ বর্ণিত লক্ষণগুলো ভিটামিন 'বি২' বা রিবোফ্লাভিনের অভাবে দেখা দেয়। ভিটামিন বি২ বা রিবোফ্লাভিন পানিতে দ্রবণীয় ভিটামিন। যকৃত, দুধ, ডিম, চাল, গম, ডালে রিবোফ্লাভিন বেশি পরিমাণে পাওয়া যায়। এর অভাবে মানসিক বিকাশ ও শারীরিক বৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয়। রিবোফ্লাভিনের অভাবে মুখ ও জিহ্বা মেজেন্টা বর্ণ ধারণ করে। এই অবস্থাকে মুসাইটিস (Glossitis) বলে। এছাড়া রিবোফ্লাভিনের অভাবে জিহ্বা ফুলে যায়। ত্বকের সৌন্দর্য ও সজীবতা রক্ষা করা, রক্তের গঠন ও সুষ্ঠ পরিপাকে সহায়তা এবং স্বাভাবিক দৃষ্টিভক্তির জন্যও এই ভিটামিনটি খুবই প্রয়োজনীয় একটি ভিটামিন। ত্বক, চক্ষু ও স্নায়ুকোষের সজীবতা রক্ষার জন্য রিবোফ্লাভিন প্রয়োজন। এর স্বল্পতায় ঠোঁটের কোনায় ঘা হয়, যাকে অ্যাঙ্গুলার স্টামাইটিস (Angular Stomatitis) বলে। রিবোফ্লাভিনের কাজ হলো প্রোটিন ও কার্বোহাইড্রট বিপাকে সহায়তা করে হজমে সাহায্য করা। উদ্দীপকে ছক-A এর লক্ষণগুলো রিবোফ্লাভিনের অভাবজনিত লক্ষণের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Home Science 2nd Paper Chapter 9 : খাদ্য ও খাদ্যের উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 9 : খাদ্য ও খাদ্যের উপাদান · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত লক্ষণগুলো কোন ভিটামিনের ঘাটতিতে হয় - ব্যাখ্যা করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
