'সকল বয়সের ব্যক্তির সূর্যের আলো প্রয়োজন' - ব্যাখ্যা করো।
উত্তর: সূর্য কিরণের অতিবেগুনি রশ্মির প্রভাবে চামড়ার নিচে ভিটামিন 'ডি' তৈরি হয়। ভিটামিন 'ডি' এর অভাবে শিশুদের রিকেট এবং বয়স্কদের অস্টিওম্যালেসিয়া নামক রোগ হয়। ঘনবসতিপূর্ণ ও অন্ধকার পরিবেশে যেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, সেখানকার অপুষ্টিতে আক্রান্ত ছেলে-মেয়ে ও মহিলাদের মধ্যে এই রোগ বেশি হয়। এছাড়া অধিক সন্তানের মায়েদের বৃদ্ধ বয়সে হাড়ের রোগ অস্টিওপোরেসিস হতে দেখা যায়। সূর্যের আলো ভিটামিন 'ডি' এর ভালো উৎস। এজন্য সব বয়সের মানুষের জন্যই সূর্যের আলো প্রয়োজন।
HSC Home Science 2nd Paper Chapter 9 : খাদ্য ও খাদ্যের উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 9 : খাদ্য ও খাদ্যের উপাদান · সৃজনশীল
'সকল বয়সের ব্যক্তির সূর্যের আলো প্রয়োজন' - ব্যাখ্যা করো।
উত্তর
