'Y [গণিত] ও 'Z [গণিত] চিহ্নিত শাড়ি দুটোর ঐতিহাসিক পটভূমিতে যথেষ্ট ভিন্নতা রয়েছে'- উক্তিটির যথার্থতা যাচাই কর।
উত্তর: উদ্দীপকে 'Y [গণিত] ও 'Z [গণিত] চিহ্নিত শাড়ি দুটো যথাক্রমে রাজশাহী সিল্ক ও বেনারসি। সৌন্দর্য ও আভিজাত্যের জন্য সিল্ককে তন্তুর রানি বলা হয়। সিল্কের জন্ম চীন দেশে। চীন থেকে এটি তিব্বত এবং পরে ভারতের হিমালয় অঞ্চলে প্রসার লাভ করে। পরে ভারত, বাংলাদেশে ছড়িয়ে পড়ে। মুঘল আমল থেকেই রাজশাহীতে রেশম চাষ শুরু হয়। সিল্কের কাপড়ের জন্য একসময় রাজশাহী পরিচিত হয় সিল্ক নগরী হিসেবে। রেশম পোকা থেকে তৈরি হয় সিল্কের সুতা। পোকাগুলো ককুন নামক আবরণের মধ্যে নিজেকে সম্পূর্ণ আবৃত করে ফেলে এবং মথে পরিণত হয়। আর এভাবেই বিভিন্ন প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে পোকা থেকে আসে রেশম বা সিল্ক পোশাক। রেশম কাপড়ের লাল গরদ শাড়ি, গরদের পাঞ্জাবি, মটকা শাড়ি ছাড়া বাঙালির বিয়ে পার্বন কল্পনাও করা যেত না একটা সময়। মেশিনে বোনা সস্তা কাপড়ের ভিড়ে এখন শক্তভাবে টিকে আছে ঐতিহ্যবাহী রাজশাহী সিল্ক। অন্যদিকে, বেনারসি শাড়ির উৎপত্তি হয় ভারতের উত্তর প্রদেশের অন্যতম প্রাচীন নগর বেনারসে। এ শাড়ির উৎপাদন প্রক্রিয়া শুরু হয় ভারতে এবং এর প্রসারও ঘটে সেখানে। বেনারসি বা কাতান শাড়ি সাধারণত হস্তচালিত তাঁতে হয়ে থাকে। এ শাড়ি বুননের জন্য যে তাঁত ব্যবহার করা হয় তাকে কাতান শাড়ি বলা হয়। এ তাঁতের সাথে জ্যাকার্ড তাঁত সংযুক্ত করে শাড়ির উপর নকশা বা ডিজাইন করা হয়। এ নকশা প্রথমে ঘরকাটা বা গ্রাফ কাগজে এঁকে করা হয়। কাগজে তৈরি নকশা অনুযায়ী মোটা কাগজের বোর্ডের উপর বড় আকারে নকশা করা হয়। সেই নকশা অনুযায়ী শাড়ি তৈরি করা হয়। এ কাজে বোর্ডের নকশাকে পাত্তা বলে। এ শাড়ির নকশা দুজনে মিলে সম্পন্ন করতে হয়। এক্ষেত্রে দুটি মাকু প্রয়োজন হয়। সুতরাং উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, 'ঐতিহাসিক পটভূমির দিক থেকে রাজশাহী সিল্ক ও বেনারসি বস্ত্রের ভিন্নতা রয়েছে।
HSC Home Science 1st Paper Chapter 11 : বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 11 : বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র · সৃজনশীল
'Y ও 'Z চিহ্নিত শাড়ি দুটোর ঐতিহাসিক পটভূমিতে যথেষ্ট ভিন্নতা রয়েছে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর