মনিপুরিদের পোশাকের বিশেষত্ব ব্যাখ্যা কর।
উত্তর: মণিপুরিরা আসামের পাদদেশে অবস্থিত মণিপুর রাজ্যের লোক। তাদের পোশাক-পরিচ্ছদ তারা নিজেরাই স্বগৃহে বাঁশের তাঁতে তৈরি করে। অতি সাধারণ পোশাক তারা পরিধান করে। পুরুষরা পাহাতি, ধুতি, পাঞ্জাবি পরে। আর মেয়েরা কোমর অবধি এবং মহিলারা বুক আবৃত করা লাহিং (এক প্রকার ঘাগরার মতো) পরিধান করে। এর সাথে ব্লাউজ (আহিং) পরিধান করে। এছাড়া মেয়েরা ওড়না পরে। মণিপুরিরা তাদের স্বহস্তে তৈরি পোশাক পরিধান করলেও আর্যীয় বংশোদ্ভূত হওয়ার দরুন তৎকালীন আমল থেকে গৃহাঙ্গনে মহিলারা শাড়ি ব্যবহার করে আসছে।
HSC Home Science 1st Paper Chapter 11 : বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 11 : বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র · সৃজনশীল
মনিপুরিদের পোশাকের বিশেষত্ব ব্যাখ্যা কর।
উত্তর