'ফ্যাশন ক্ষণস্থায়ী'- বুঝিয়ে লেখ।
উত্তর: ফ্যাশন সাধারণত ক্ষণস্থায়ী হয়। কারণ ফ্যাশন চক্রাকারে আবর্তন করে। দেশকাল এবং আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে ফ্যাশন পরিবর্তিত হয়। কোনো একটি স্টাইল যখন ফ্যাশনে রূপান্তরিত হয় তখন তা অতিদ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। সকলে আগ্রহে সে ফ্যাশন গ্রহণ করে। এ পর্যায়ে ফ্যাশন জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করে। তারপর ধীরে ধীরে একসময় সেই ফ্যাশনটি জনপ্রিয়তা হারাতে থাকে এবং লোকে আর তখন সেটা চায় না। মানুষ নতুনত্ব পছন্দ করে। তাই এক পোশাক ছেড়ে অন্য পোশাকের প্রতি সে অতি সহজেই আকৃষ্ট হয়ে পড়ে। ফলে হঠাৎ করেই একটা ফ্যাশনের অবলুপ্তি ঘটে।
HSC Home Science 1st Paper Chapter 12 : ফ্যাশন, স্টাইল ও ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 12 : ফ্যাশন, স্টাইল ও ডিজাইন · সৃজনশীল
'ফ্যাশন ক্ষণস্থায়ী'- বুঝিয়ে লেখ।
উত্তর
