নিতুর পোশাক নির্বাচনে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: নিতুর পোশাক নির্বাচনে সজ্জামূলক ডিজাইন বিষয়টি প্রাধান্য পেয়েছে। কোনোকিছু করার পূর্বে যে পরিকল্পনা বা রূপরেখা চিন্তা করা হয় সেটিই হলো ডিজাইন। পোশাকের সৌন্দর্য বর্ধনে ডিজাইনের গুরুত্ব অপরিসীম। পোশাকের ক্ষেত্রে আবার দুই ধরনের ডিজাইন লক্ষ করা যায় এবং এগুলো হলো- গঠনমূলক ডিজাইন ও সজ্জামূলক ডিজাইন। পোশাকের ওপর গঠনমূলক ডিজাইনের সৌন্দর্য বাড়ানোর উদ্দেশ্যে কোনো নকশা, এমব্রয়ডারি, পাইপিং, কুচি ও এপ্লিক করা হয়। এগুলোকে বলা হয় সজ্জামূলক ডিজাইন। এর মাধ্যমে পোশাকের সৌন্দর্য বৃদ্ধি করা যায়, পোশাকের বৈচিত্র্য সৃষ্টি করা যায় এবং ব্যক্তির সৃজনশীলতার প্রকাশ ঘটানো যায়। উদ্দীপকের নিশাতকেও দেখা যায়, নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দুর্গাপূজার জন্য কেনা শাড়ির সৌন্দর্য বাড়িয়ে তুলতে। বৈশিষ্ট্যের বিচারে তাই বলা যায় যে, উদ্দীপকের নিতুর পোশাকের সজ্জামূলক ডিজাইনের প্রতিই প্রাধান্য দিয়েছে।
HSC Home Science 1st Paper Chapter 12 : ফ্যাশন, স্টাইল ও ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 12 : ফ্যাশন, স্টাইল ও ডিজাইন · সৃজনশীল
নিতুর পোশাক নির্বাচনে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
