ফ্যাশন ডিজাইনারের মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত প্রতিবেদনে একজন ফ্যাশন ডিজাইনার বলেছেন, 'ফ্যাশন সমূলে উচ্ছেদ হয় না, এটি চক্রাকারে আবর্তিত হয়।' নিচে তার এ মন্তব্যটির যথার্থতা তুলে ধরা হলো- পারিবারিক জীবনচক্রের ন্যায় ফ্যাশনও চক্রাকারে ঘুরতে থাকে। ফ্যাশন সমূলে উচ্ছেদ হয় না। কোনো একটি ডিজাইন পরিবর্তিত, পরিবর্ধিত ও পরিমার্জিত হয়ে নতুন কোনো সংযোগের মাধ্যমে বর্তমানে ফিরে আসে। এভাবে বারবার যুগের সাথে তাল মিলিয়ে ফ্যাশন চক্রাকারে পরিবর্তিত হয়। যেকোনো ফ্যাশন প্রথমে জনপ্রিয়তা অর্জন করে। পরবর্তীতে এটি ঊর্ধ্বগতিতে প্রসার লাভ, পতন এবং সবশেষে বিলুপ্তি ঘটে। অর্থাৎ প্রথমে একটি ফ্যাশনের প্রবর্তন ঘটে। এরপর ফ্যাশনটি জনপ্রিয়তা অর্জন করে এবং ধীরে ধীরে তার প্রচলন বৃদ্ধি পায়। এক সময় ফ্যাশনটির পতন ঘটে এবং পরবর্তীতে বিলুপ্ত হয়ে যায়। একটি চিত্রের মাধ্যমে বিষয়টি উপস্থাপন করা হলো- [চিত্র] মানুষ নতুনত্ব পছন্দ করে। নতুন ফ্যাশন গ্রহনের মাধ্যমে একঘেয়েমি দূর করে বস্ত্র শিল্পগুলো বিভিন্ন ধরণের আকর্ষণীয় পোশাক তৈরির মাধ্যমে জনগণকে বিশেষ করে তরুণ সমাজকে প্রভাবিত করে। ব্যবসায়ীরা পোশাকে নতুন নতুন স্টাইল তৈরি করে। এগুলো মানুষ গ্রহণ করে, পরে এক সময় তা প্রচলিত হয়ে ওঠে। তখন তা ফ্যাশনে পরিণত হয়। বর্তমান ফ্যাশন মুঘল ফ্যাশনের অনুরূপ। যেমন- লেহেঙ্গা, সালোয়ার কামিজ, পাজামা, পাঞ্জাবি, সুচি শিল্প প্রভৃতি। অর্থাৎ যা পূর্বে ছিল তা আবার নতুন করে এসেছে। সুতরাং বলা যায়, ফ্যাশন একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থেকে চক্রাকারে ঘুরে ঘুরে আসে। এ অর্থে উদ্দীপকে বর্ণিত ফ্যাশন ডিজাইনারের মন্তব্যটির যথার্থতা আছে।
HSC Home Science 1st Paper Chapter 12 : ফ্যাশন, স্টাইল ও ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 12 : ফ্যাশন, স্টাইল ও ডিজাইন · সৃজনশীল
ফ্যাশন ডিজাইনারের মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
মানুষ নতুনত্ব পছন্দ করে। নতুন ফ্যাশন গ্রহনের মাধ্যমে একঘেয়েমি দূর করে বস্ত্র শিল্পগুলো বিভিন্ন ধরণের আকর্ষণীয় পোশাক তৈরির মাধ্যমে জনগণকে বিশেষ করে তরুণ সমাজকে প্রভাবিত করে। ব্যবসায়ীরা পোশাকে নতুন নতুন স্টাইল তৈরি করে। এগুলো মানুষ গ্রহণ করে, পরে এক সময় তা প্রচলিত হয়ে ওঠে। তখন তা ফ্যাশনে পরিণত হয়। বর্তমান ফ্যাশন মুঘল ফ্যাশনের অনুরূপ। যেমন- লেহেঙ্গা, সালোয়ার কামিজ, পাজামা, পাঞ্জাবি, সুচি শিল্প প্রভৃতি। অর্থাৎ যা পূর্বে ছিল তা আবার নতুন করে এসেছে।
সুতরাং বলা যায়, ফ্যাশন একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থেকে চক্রাকারে ঘুরে ঘুরে আসে। এ অর্থে উদ্দীপকে বর্ণিত ফ্যাশন ডিজাইনারের মন্তব্যটির যথার্থতা আছে।