সোহানার জামায় কোন ধরনের ডিজাইন করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: সোহানার জামায় সজ্জামূলক ডিজাইন ব্যবহার করা হয়েছে। পোশাকে গঠনমূলক ডিজাইনের ওপর সৌন্দর্য বাড়ানোর উদ্দেশ্যে যখন কোনো নকশা, এমব্রয়ডারি, পাইপিং, কুচি, অ্যাপ্লিক করা হয় তখন তাকে সজ্জামূলক ডিজাইন বলে। গঠনমূলক ডিজাইনের মাধ্যমে পোশাক আরামদায়ক, উপযোগী, মানানসই ও দেহের আকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলা হয়। আর সজ্জামূলক ডিজাইনের মাধ্যমে সেই পোশাকে সৌন্দর্য বাড়ানো হয়, পোশাকে বৈচিত্র্য সৃষ্টি করা হয়। এতে ব্যক্তির সৃজনশীলতা বৃদ্ধি পায়। সজ্জামূলক ডিজাইন এমনভাবে করতে হবে যাতে বস্তুর বাহ্যিক সৌন্দর্য বর্ধন হয় এবং সাথে সাথে বস্তুটি সুবিধাজনকভাবে ব্যবহার করা যায়। সজ্জ্যামূলক ডিজাইন করার সময় খেয়াল রাখতে হবে যেন নকশার উপাদান ও নীতিসমূহ অনুসরণ করা হয়। উদ্দীপকে দেখা যায়, সোহানা 'পহেলা বৈশাখে সাদার ওপর লাল এপ্লিক করে একটি জামা তৈরি করেছে; যা সজ্জামূলক ডিজাইনের অন্তর্ভক্ত।
HSC Home Science 1st Paper Chapter 12 : ফ্যাশন, স্টাইল ও ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 12 : ফ্যাশন, স্টাইল ও ডিজাইন · সৃজনশীল
সোহানার জামায় কোন ধরনের ডিজাইন করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
