দৃশ্য-২ উদ্দীপকের আলোকে রুমার তৈরিকৃত পোশাক ও অলংকৃত ডিজাইনের তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্য-২ এ উদ্দীপকের আলোকে রুমার তৈরিকৃত পোশাক ও অলংকৃত ডিজাইনের মাধ্যমে যথাক্রমে গঠনমূলক ও সজ্জামূলক ডিজাইন প্রকাশ পেয়েছে। কোনোকিছু করার পূর্বে যে পরিকল্পনা বা রূপরেখা চিন্তা করা হয় সেটি হলো ডিজাইন। পোশাকের সৌন্দর্য বর্ধনে ডিজাইনের গুরুত্ব অপরিসীম। পোশাকের ক্ষেত্রে দুই ধরনের ডিজাইন লক্ষ করা যায়। যথা- গঠনমূলক ডিজাইন ও সজ্জামূলক ডিজাইন। পোশাকের আকার দেওয়ার জন্য যে ডিজাইন ব্যবহার করা হয় তাকে গঠনমূলক ডিজাইন বলে। পোশাকের প্রত্যেক অংশের রেখা, আকৃতি প্রভৃতির ওপর গঠনমূলক ডিজাইন নির্ভর করে। অন্যদিকে, পোশাকে গঠনমূলক ডিজাইনের ওপর সৌন্দর্য বাড়ানোর উদ্দেশ্যে যখন কোনো নকশা, এমব্রয়ডারি, পাইপিং কুচি, অ্যাপ্লিক করা হয় তাকে সজ্জামূলক ডিজাইন বলে। গঠনমূলক ডিজাইনের মাধ্যমে পোশাক আরামদায়ক, উপযোগী, মানাই ও দেহের আকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলা হয়। অপরদিকে, সজ্জামূলক ডিজাইনের মাধ্যমে পোশাকে সৌন্দর্য বাড়ানো হয়, পোশাকের বৈচিত্র্য সৃষ্টি করা যায় এবং ব্যক্তির সৃজনশীলতার প্রকাশ ঘটানো যায়। উদ্দীপকের রুমা উৎসব উপলক্ষ্যে তার নিজের তৈরি করা পোশাকে সৌন্দর্য বর্ধনের জন্য কিছু নকশা জুড়ে পোশাকটিকে আরও আকর্ষণীয় করে তোলেন। এক্ষেত্রে তার পোশাকের প্রতি সৌন্দর্য ও বৈচিত্র্য সৃষ্টির পাশাপাশি নিজস্ব চিন্তাধারা ও সৃজনশীলতার বিকাশ ঘটেছে।
HSC Home Science 1st Paper Chapter 12 : ফ্যাশন, স্টাইল ও ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 12 : ফ্যাশন, স্টাইল ও ডিজাইন · সৃজনশীল
দৃশ্য-২ উদ্দীপকের আলোকে রুমার তৈরিকৃত পোশাক ও অলংকৃত ডিজাইনের তুলনা…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
