সোহানার বস্তু নির্বাচন ও ক্রয়ের যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সোহানার বস্ত্র নির্বাচন ও কেনা যথাযথ হয়নি। কারণ, পোশাক নির্বাচন ও কেনার সময় আয়, পেশা, বয়স, দৈহিক গঠন, গুণগত মান ইত্যাদি বিষয় বিবেচনা করতে হয়। সোহানা পহেলা বৈশাখ উপলক্ষে নিজের জন্য এপলিকে করা জামা, মায়ের জন্য জামদানি শাড়ি, বাবার জন্য জমকালো পাঞ্জাবি এবং ছোট বোনের জন্য ফ্রক কিনল; যা সে পরতেই পারল না। এক্ষেত্রে তার নির্বাচন সঠিক হয়নি। বয়স্কদের ক্ষেত্রে বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ, মার্জিত, রুচিসম্মত পোশাক নির্বাচন করা উচিত। সেক্ষেত্রে সোহানার উচিত ছিল তার বাবার জন্য জমকালো পাঞ্জাবি না কিনে হালকা রং এবং সাধাসিদে ডিজাইনের পোশাক এবং ছোট বোনের জন্য গুণগত মানসম্পন্ন মানানসই পোশাক কেনা। পোশাক ক্রয়ের সময় গুণগত মান অবশ্যই যাচাই করা উচিত। বস্ত্রের রং, জমিন, ছাপা, নকশা, গঠন, মূল্য, ইত্যাদি পোশাকের গুণগত মান প্রকাশ করে। এছাড়া সব ধরনের পোশাক সবাইকে মানায় না। পরিবারের সদস্যদের পোশাক নির্বাচনে এ বিষয়টি অবশ্যই চিন্তা করতে হবে। দৈহিক গঠন, আকার- আকৃতি, গায়ের রং প্রভৃতি দিক বিবেচনা করা উচিত। এসব বিবেচনা করে যদি সোহানা তার বোনের জন্য ফ্রকটি কিনত, তবে সে তা পরতে পারত। পরিশেষে বলা যায়, পোশাক নির্বাচন ও কেনার সময় উপরিউক্ত বিষয়গুলো মেনে চললে সোহানার উদ্দেশ্য সার্থক হতো।
HSC Home Science 1st Paper Chapter 12 : ফ্যাশন, স্টাইল ও ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 12 : ফ্যাশন, স্টাইল ও ডিজাইন · সৃজনশীল
সোহানার বস্তু নির্বাচন ও ক্রয়ের যথার্থতা মূল্যায়ন কর।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
