চিত্রে 'A [গণিত] ও 'B [গণিত] অংশে কোন ধরনের ডিজাইন প্রকাশ পায়-ব্যাখ্যা করো।
উত্তর: চিত্রে 'A [গণিত] অংশে গঠনমূলক এবং 'B [গণিত] অংশে সজ্জামূলক ডিজাইন প্রকাশ পেয়েছে। পোশাকের আকার দেওয়ার জন্য যে ডিজাইন ব্যবহার করা হয় তাকে গঠনমূলক ডিজাইন বলে। পোশাকের প্রত্যেক অংশের রেখা, আকৃতি প্রভৃতির ওপর নির্ভর করে গঠনমূলক ডিজাইন। গঠনমূলক ডিজাইন পোশাকের জন্য বেশ গুরুত্বপূর্ণ। গঠনমূলক ডিজাইন এমন হওয়া উচিত যাতে দেহের গঠন পোশাকের আকার ও রেখার মাধ্যমে পরিস্ফুট হয়। যেমন- একটি কামিজ বা ব্লাউজ তৈরি করতে হলে প্রথমে গঠনমূলক ডিজাইন তৈরি করতে হয়। পোশাকের গঠনমূলক ডিজাইনে পোশাকের এক অংশের সাথে অন্য অংশের আনুপাতিক মিল বা সামঞ্জস্য থাকতে হয়। যেমন- কাঁধ, গলা, হাত, কোমর, লম্বা ইত্যাদি মধ্যে আনুপাতিক মিল বা সংগতি থাকতে হবে। সজ্জামূলক ডিজাইন: পোশাকে গঠনমূলক ডিজাইনের ওপর সৌন্দর্য বাড়ানোর উদ্দেশ্যে যখন কোনো নকশা, এমব্রয়ডারি, পাইপিং কুচি, অ্যাপ্লিক করা হয় তাকে সজ্জামূলক ডিজাইন বলে। গঠনমূলক ডিজাইনের মাধ্যমে পোশাক আরামদায়ক, উপযোগী, মানানসই ও দেহের আকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলা হয়। অপরদিকে সজ্জামূলক ডিজাইনের মাধ্যমে পোশাকে সৌন্দর্য বাড়ানো হয়, পোশাক বৈচিত্র্য সৃষ্টি করা হয় এবং এতে ব্যক্তির সৃজনশীলতা প্রকাশ পায়। সর্বোপরি সজ্জামূলক ডিজাইনে পোশাকে নতুনত্ব প্রকাশ পায়।
HSC Home Science 1st Paper Chapter 12 : ফ্যাশন, স্টাইল ও ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 12 : ফ্যাশন, স্টাইল ও ডিজাইন · সৃজনশীল
চিত্রে 'A ও 'B অংশে কোন ধরনের ডিজাইন প্রকাশ পায়-ব্যাখ্যা করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
