দৃশ্যকল্প-১ এ '?' চিহ্নিত স্থানটি কী নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প ১ এ '?' চিহ্নিত স্থানটি ফ্যাশন চক্র নির্দেশ করে। এতে বোঝানো হয়েছে ফ্যাশন সমূলে উচ্ছেদ হয় না, এটি চক্রাকারে আবর্তিত হয়। পারিবারিক জীবনচক্রের ন্যায় ফ্যাশনও চক্রাকারে ঘুরতে থাকে। ফ্যাশন সমূলে উচ্ছেদ হয় না। কোনো একটি ডিজাইন পরিবর্তিত, পরিবর্ধিত ও পরিমার্জিত হয়ে নতুন কোনো সংযোগের মাধ্যমে বর্তমানে ফিরে আসে। এভাবে বারবার যুগের সাথে তাল মিলিয়ে ফ্যাশন চক্রাকারে পরিবর্তিত হয়। যেকোনো ফ্যাশন প্রথমে জনপ্রিয়তা অর্জন করে। পরবর্তীতে এটি ঊর্ধ্বগতিতে প্রসার লাভ, পতন এবং সর্বশেষে বিলুপ্তি ঘটে। অর্থাৎ প্রথমে একটি ফ্যাশনের প্রবর্তন ঘটে। এরপর ফ্যাশনটি জনপ্রিয়তা অর্জন করে এবং ধীরে ধীরে তার প্রচলন বৃদ্ধি পায়। এক সময় ফ্যাশনটির পতন ঘটে এবং পরবর্তীতে বিলুপ্ত হয়ে যায়। একটি চিত্রের মাধ্যমে বিষয়টি উপস্থাপন করা হলো- [চিত্র] মানুষ নতুনত্ব পছন্দ করে। নতুন ফ্যাশন গ্রহনের মাধ্যমে একঘেয়েমি দূর করে বস্ত্র শিল্পগুলো বিভিন্ন ধরনের আকর্ষণীয় পোশাক তৈরির - মাধ্যমে জনগণকে বিশেষ করে তরুণ সমাজকে প্রভাবিত করে। ব্যবসায়ীরা পোশাকে নতুন নতুন স্টাইল তৈরি করে। এগুলো মানুষ গ্রহণ করে, পরে এক সময় তা প্রচলিত হয়ে ওঠে। তখন তা ফ্যাশনে পরিণত হয়। বর্তমান ফ্যাশন মুঘল ফ্যাশনের অনুরূপ। যেমন-লেহেঙ্গা, সালোয়ার কামিজ, পাজামা, পাঞ্জাবি, সুচি শিল্প প্রভৃতি। অর্থাৎ যা পূর্বে ছিল তা আবার নতুন করে এসেছে। সুতরাং বলা যায়, ফ্যাশন একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থেকে চক্রাকারে ঘুরে ঘুরে আসে।
HSC Home Science 1st Paper Chapter 12 : ফ্যাশন, স্টাইল ও ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 12 : ফ্যাশন, স্টাইল ও ডিজাইন · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ '?' চিহ্নিত স্থানটি কী নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
দৃশ্যকল্প-২: ফিরোজা বেগম ছোট মেয়ের জন্মদিনে স্বল্পদামে একটি জমকালো আধুনিক জামা কিনেন। তিনি মনে করেন "পোশাক ও বস্ত্র শিল্পের উন্নয়নে এ ধরনের ফ্যাশনযুক্ত পোশাক ক্রয় সম্ভব।"Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
মানুষ নতুনত্ব পছন্দ করে। নতুন ফ্যাশন গ্রহনের মাধ্যমে একঘেয়েমি দূর করে বস্ত্র শিল্পগুলো বিভিন্ন ধরনের আকর্ষণীয় পোশাক তৈরির - মাধ্যমে জনগণকে বিশেষ করে তরুণ সমাজকে প্রভাবিত করে। ব্যবসায়ীরা পোশাকে নতুন নতুন স্টাইল তৈরি করে। এগুলো মানুষ গ্রহণ করে, পরে এক সময় তা প্রচলিত হয়ে ওঠে। তখন তা ফ্যাশনে পরিণত হয়। বর্তমান ফ্যাশন মুঘল ফ্যাশনের অনুরূপ। যেমন-লেহেঙ্গা, সালোয়ার কামিজ, পাজামা, পাঞ্জাবি, সুচি শিল্প প্রভৃতি। অর্থাৎ যা পূর্বে ছিল তা আবার নতুন করে এসেছে।
সুতরাং বলা যায়, ফ্যাশন একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থেকে চক্রাকারে ঘুরে ঘুরে আসে।উত্তর
