ডিজাইনের মাধ্যমে পোশাকের সৌন্দর্য বাড়ানো যায়- বিশ্লেষণ করো।
উত্তর: ডিজাইনের মাধ্যমে পোশাকের সৌন্দর্য বাড়ানো যায়- উক্তিটি যথার্থ বলে আমি মনে করি। পোশাকে গঠনমূলক এবং সজ্জামূলক এ দুই ধরনের ডিজাইন পরিলক্ষিত হয়। পোশাকের আকার দেয়ার জন্য যে ডিজাইন ব্যবহার করা হয় তাকে গঠনমূলক ডিজাইন বলে। গঠনমূলক ডিজাইন এমন হওয়া উচিত যাতে দেহের গঠন পোশাকের আকার ও রেখার মাধ্যমে ফুটে ওঠে।যেমন- একটি কামিজ বা ব্লাউজ তৈরি করতে হলে প্রথমে গঠনমূলক ডিজাইন তৈরি করতে হয়। পোশাকের গঠনমূলক ডিজাইনের পোশাকের এক অংশের সাথে অন্য অংশের আনুপাতিক মিল বা সামঞ্জস্য থাকতে হয়। যেমন- কাঁধ, গলা, হাত, কোমর, লম্বা ইত্যাদির মধ্যে আনুপাতিক মিল বা সংগতি থাকতে হবে। পোশাকে গঠনমূলক ডিজাইনের উপর সৌন্দর্য বাড়ানোর উদ্দেশ্যে যখন কোনো নকশা, এমব্রয়ডারি, পাইপিং, কুচি, অ্যাপ্লিক করা হয় তাকে সজ্জামূলক ডিজাইন বলে। সজ্জামূলক ডিজাইনের মাধ্যমে পোশাকের সৌন্দর্য বাড়ানো হয়। পোশাকে, বৈচিত্র্য সৃষ্টি করা হয় এবং এতে ব্যক্তির সৃজনশীলতা প্রকাশ পায়। পোশাক পরিচ্ছদ হলো মানুষের মৌলিক চাহিদা। পোশাক দেহের সৌন্দর্য ও ব্যক্তিত্ব ফুটিয়ে তোলে। এ সৌন্দর্যবর্ধনে ডিজাইনের গুরুত্ব অপরিসীম। সুতরাং বলা যায়, গঠনমূলক ডিজাইনের মাধ্যমে পোশাক আরামদায়ক, উপযোগী, মানানসই ও দেহের আকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলা হয়। অপরদিকে সজ্জামূলক ডিজাইনের মাধ্যমে পোশাকের সৌন্দর্য ও নতুনত্ব প্রকাশ পায়।
HSC Home Science 1st Paper Chapter 12 : ফ্যাশন, স্টাইল ও ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 12 : ফ্যাশন, স্টাইল ও ডিজাইন · সৃজনশীল
ডিজাইনের মাধ্যমে পোশাকের সৌন্দর্য বাড়ানো যায়- বিশ্লেষণ করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
