ফ্লোরার চাকরিতে অবস্থান ফ্যাশন পরিবর্তনের কোন বিষয়টিকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: ফ্লোরার চাকরিতে অবস্থান ফ্যাশন পরিবর্তনের যে বিষয়টিকে নির্দেশ করে তা হলো সমাজে নারীদের পরিবর্তিত ভূমিকা। সময়ের সাথে সাথে ফ্যাশন পরিবর্তন হয়ে থাকে। ফ্যাশন পরিবর্তনের জন্য বিভিন্ন বিষয় গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে। এর মধ্যে একটি হলো বর্তমান সমাজে নারীদের বহির্মুখী ভূমিকা। বর্তমানকালে সমাজে নারীদের নানামুখী ভূমিকা রয়েছে। এর প্রভাব পড়ছে দৈনন্দিন ফ্যাশনেও। বর্তমানকালে তারা বিভিন্ন অফিস আদালতে চাকরি করছে। ফলে সহজে পরিধানযোগ্য আরামদায়ক ও কার্যকরী পোশাকের প্রতিই তারা বেশি আকৃষ্ট হচেচ্ছ। এতে করে ফ্যাশনের পরিবর্তন ঘটছে এবং কর্মজীবী নারীরা আরামদায়ক পোশাক হিসেবে সালোয়ার-কামিজকে বেছে নিচ্ছে। উদ্দীপকের ফ্লোর অফিসে পরিধানের জন্য আরামদায়ক পোশাক হিসেবে সালোয়ার-কামিজকে বেছে নেওয়া ফ্যাশন পরিবর্তনের যে বিষয়টিকে নির্দেশ করে তা হচ্ছে সমাজে নারীদের পরিবর্তিত ভূমিকা।
HSC Home Science 1st Paper Chapter 12 : ফ্যাশন, স্টাইল ও ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 12 : ফ্যাশন, স্টাইল ও ডিজাইন · সৃজনশীল
ফ্লোরার চাকরিতে অবস্থান ফ্যাশন পরিবর্তনের কোন বিষয়টিকে নির্দেশ করে?…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
