উদ্দীপকে 'Y [গণিত] এবং 'Z [গণিত] অংশের রংকরণের মধ্যে যে প্রক্রিয়াগত পার্থক্য রয়েছে তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'Y [গণিত] দ্বারা খয়েরের সাহায্যে রংকরণ এবং 'Z [গণিত] দ্বারা হরীতকীর সাহায্যে রংকরণ বোঝানো হয়েছে। উভয়ই রংকরণের মধ্যে প্রক্রিয়াগত পার্থক্য রয়েছে। খয়েরের সাহায্যে রংকরণ প্রক্রিয়া হলো- ১. কাপড়ের ওজনের অর্ধেক পরিমাণ খয়ের একটি পাত্রে নিয়ে পরিমাণমতো পানি দিয়ে গরম করতে হবে। ২. খয়ের পানিতে গলে গেলে কাপার সালফেট বা তুঁতে চূর্ণ মিশিয়ে দুই ঘণ্টা সিদ্ধ করতে হবে। এরপর পাত্রে সুতা বা কাপড় সম্পূর্ণ ডুবিয়ে রাখতে হবে। ৩. অন্য একটি পাত্রে ৫ ভাগ পটাশিয়াম বাইকার্বোনেট গরম পানিতে গোলাতে হবে। ৪. সুতা বা কাপড় খয়ের মিশ্রণ থেকে তুলে পটাশিয়াম বাইকার্বোনেটের পাত্রে ডুবালে কাপড় বা সুতায় চকচকে খয়ের রং পাওয়া যাবে। হরীতকীর সাহায্যে রংকরণ প্রক্রিয়া হলো- ১. কাপড়ের পরিমাণের অর্ধেক পরিমাণ হরীতকী (অর্ধেক পাকা ও অর্ধেক কাঁচা) নিয়ে সামান্য কাপড় কাচার সোডা মিশিয়ে একটি পাত্রে ২৪ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। ২. ২৪ ঘণ্টা পর ৩০ মিনিট গরম করতে হবে। পাতলা কাপড় দিয়ে মিশ্রণটি ছেঁকে নিতে হবে। ৩. অন্য একটি পাত্রে গরম পানিতে পরিমাণমতো পটাশিয়াম বাইক্রোমেট গোলাতে হবে। ৪. কাপড়টি প্রথমে হরীতকী মিশ্রিত পাত্রে ডুবিয়ে তুলে পটাশিয়াম বাইক্রোমেট পাত্রে ডোবাতে হবে। ফলে হলুদ রং পাওয়া যাবে। ৫. হরীতকীর মিশ্রণ থেকে তুলে কপার সালফেট মিশ্রিত পাত্রে কাপড়টি ডোবালে জলপাই রং পাওয়া যাবে। ৬. হরীতকীর মিশ্রণ থেকে তুলে আয়রন মিশ্রিত পাত্রে ডোবালে কালো রং পাওয়া যাবে।তাই দেখা যায়, খয়েরের সাহায্যে রংকরণ ও হরীতকীর সাহায্যে রংকরণের মধ্যে প্রক্রিয়াগত ভিন্নতা পরিলক্ষিত হয়।
HSC Home Science 1st Paper Chapter 13 : বস্ত্রে রং ও ছাপা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 13 : বস্ত্রে রং ও ছাপা · সৃজনশীল
উদ্দীপকে 'Y এবং 'Z অংশের রংকরণের মধ্যে যে প্রক্রিয়াগত পার্থক্য রয়…
উদ্দীপক

Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর