নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: শিলা নিজের পোশাক নিজেই ডিজাইন করে। তার পোশাকের মধ্যে 'X [গণিত] নামক বিষয়টি লক্ষ করা যায়, যার শুরু ও শেষ একই গতিতে হয়ে থাকে। Q. উদ্দীপকে 'X [গণিত] নামক বিষয়ের সাথে যা সম্পর্কযুক্ত- i. বর্ণনা করা যায় ii. অনুভব করা যায় iii. উপলব্ধি করা যায় নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii, ও iii
উত্তর: ii ও iii
ব্যাখ্যা: সঠিক উত্তর : খ) ii ও iii অপশন যাচাইকরণ: উদ্দীপকে 'X [গণিত] দ্বারা পোশাকের ডিজাইনে শিল্পের নীতি 'ছন্দ' -কে বোঝানো হয়েছে, কারণ ছন্দের শুরু ও শেষ একই গতিতে হয়ে থাকে। এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান পাঠ্যবই অনুযায়ী, ছন্দ ভাষায় বর্ণনা করা যায় না, এটি কেবল চোখ দিয়ে উপলব্ধি করা যায় এবং মন দিয়ে অনুভব করা যায়। যেহেতু এটি বর্ণনা করা যায় না, তাই অপশন (i) ভুল। অন্যদিকে এটি অনুভব ও উপলব্ধি করা যায়, তাই অপশন (ii) ও (iii) সঠিক।
HSC Home Science 1st Paper Chapter 14 : পোশাকে শিল্পকলার নীতি ও উপাদান MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 14 : পোশাকে শিল্পকলার নীতি ও উপাদান · MCQ
