"পরিবার হলো সমাজেরই একটি অংশ" -ব্যাখ্যা কর।
উত্তর: বৃহত্তর সামাজিক কাঠামোর সবচেয়ে ক্ষুদ্রতম ও মৌলিক ভিত্তি হওয়ার কারণেই পরিবারকে সমাজেরই একটি অংশ বলা হয়। সমাজ মূলত অসংখ্য পরিবারের সমন্বয়েই গঠিত হয় এবং সমাজের রীতিনীতি, সংস্কৃতি, নিয়মকানুন ও মূল্যবোধ পরিবারের মাধ্যমেই পরবর্তী প্রজন্মে হস্তান্তরিত হয়। পরিবার ছাড়া সমাজ টিকে থাকতে পারে না, আবার সমাজের নিয়মকানুন মেনেই পরিবার পরিচালিত হয়। তাই পরিবার এবং সমাজ একে অপরের পরিপূরক এবং পরিবার সমাজেরই একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করে।
HSC Home Science 2nd Paper Chapter 1 : বাংলাদেশের বর্তমান পরিবার কাঠামো CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 1 : বাংলাদেশের বর্তমান পরিবার কাঠামো · সৃজনশীল
"পরিবার হলো সমাজেরই একটি অংশ" -ব্যাখ্যা কর।
উত্তর