দৃশ্যকল্প-১ এ দেখানো পরিবারের সুবিধা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত পরিবারটি হলো পরিকল্পিত পরিবার। বিয়ের পর স্বামী-স্ত্রীর আর্থিক, শারীরিক ও মানসিক যোগ্যতা বিচার করে পারস্পরিক আলোচনার মাধ্যমে সন্তান গ্রহণ করে একটি সুখী পরিবার গঠনের প্রচেষ্টাকে পরিকল্পিত পরিবার বলে। এ প্রচেষ্টার মাধ্যমে একটি সুখী, স্বাস্থ্যবান ও সমৃদ্ধশীল পরিবার গঠন করা যায়। এই পরিবারের সুবিধাগুলো হলো- i. সীমিত সদস্য সংখ্যা: পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে পরিবারের সদস্যসংখ্যা সীমিত রাখা যায়। ii. আর্থিক স্বচ্ছলতা: পরিকল্পিত পরিবারে আর্থিক সচ্ছলতা থাকে। কারণ স্বামী-স্ত্রী তাদের আর্থিক অবস্থার বিষয় বিবেচনা করেই সন্তান গ্রহণ করে। iii. স্বাস্থ্য রক্ষা: মা নিজের সুস্থতার বিষয়ে নিশ্চিত হয়েই সন্তান ধারণ করে। সুস্থ মা সুস্থ সন্তান জন্মদান করতে পারে। মা ও সন্তান উভয়ের স্বাস্থ্যরক্ষা হয়। iv. সন্তানকে সময় দেওয়া: সন্তানসংখ্যা সীমিত হওয়ায় মা-বাবা সন্তানকে যথেষ্ট সময় দিতে পারে। ফলে মা-বাবা ও সন্তানদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় হয়। v. সুদৃঢ় বন্ধন: পরিবারের সদস্যসংখ্যা সীমিত হওয়ায় একে অপরের খোঁজখবর নেওয়া সহজ হয়। আন্তরিকতা বাড়ে, পারস্পরিক স্নেহ-ভালোবাসা, শ্রদ্ধাবোধ বজায় রাখা সহজ হয়। vi. চাহিদা পূরণ: পরিকল্পিত পরিবারে সীমিত আয়ের মধ্যেও সন্তানের চাহিদা ও প্রয়োজন মেটানো সহজ হয়। ফলে মা-বাবা ও সন্তানের মধ্যে পরিতৃপ্তিবোধ জাগ্রত হয়। vii. সন্তানের বিকাশ: পরিকল্পিত পরিবারে সন্তানের শারীরিক, মানসিক, সামাজিক ও আবেগীয় বিকাশ ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। viii. সুখী পরিবার গঠন: পরিকল্পিত পরিবারই সাধারণত সুখী পরিবার হয়। পরিবারের সুখ, সচ্ছলতা, সংকট ও দ্বন্দ্ব নিরসনে পরিকল্পিত পরিবারের কোনো বিকল্প নেই। পরিশেষে বলা যায়, আমাদের অধিক জনসংখ্যার দেশে সার্বিক উন্নয়নের ক্ষেত্রে পরিকল্পিত পরিবার গঠন ব্যতীত কোনো বিকল্প নেই।
HSC Home Science 2nd Paper Chapter 1 : বাংলাদেশের বর্তমান পরিবার কাঠামো CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 1 : বাংলাদেশের বর্তমান পরিবার কাঠামো · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ দেখানো পরিবারের সুবিধা ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর