দৃশ্যকল্প-২ এ আলোর প্রতিবেশীর উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ আলোর প্রতিবেশীর উক্তিটি হলো- 'শিশুর মানসিক বিকাশে পরিকল্পিত পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ'। বয়োবৃদ্ধির সাথে সাথে মানসিক বিকাশের ফলে শিশুর বুদ্ধিমত্তার বিকাশ ঘটে। মানসিক বিকাশ সুষ্ঠু হলে শিশু পরিবেশের সাথে সহজে খাপি খাওয়াতে পারে ও নিরাপদ বোধ করে। ফলে শিশুর বুদ্ধিমত্তা, চিন্তাশক্তি ও কল্পনাশক্তির সুষ্ঠু বিকাশ ঘটে। শিশুর মানসিক বিকাশের ক্ষেত্রে পরিকল্পিত পরিবারের ভূমিকা- i. পরিকল্পিত পরিবারের পারিবারিক পরিবেশ শিশুর মানসিক বিকাশের ক্ষেত্রে সহায়ক হয়। ii. পরিকল্পিত পরিবারের সদস্যদের মধ্যে, বিশেষত বাবা-মায়ের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে যা শিশুর মানসিক বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। iii. পরিকল্পিত পরিবারের শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা করা সহজ হয়। উপযুক্ত শিক্ষা ব্যবস্থা শিশুর মানসিক বিকাশে সহায়ক। iv. সন্তান সংখ্যা সীমিত থাকে বলে পরিকল্পিত পরিবারের শিশুরা বাবা-মায়ের পর্যাপ্ত সময় ও মনোযোগ পায়, যা তাদের মানসিক স্বাস্থ্যের জন্য একান্ত জরুরি। v. পরিকল্পিত পরিবারে আর্থিক সচ্ছলতা বজায় থাকে। এ কারণে শিশু নিজেকে বঞ্চিত মনে করে না; অন্যদিকে তারা নিরাপদ ও মানসিক তৃপ্তিবোধ করে। vi. পরিকল্পিত পরিবারে প্রয়োজনীয় চিত্তবিনোদনের ব্যবস্থা থাকে। এর ফলে শিশু মানসিকভাবে প্রফুল্ল থাকে। vii. পরিকল্পিত পরিবারে বাবা-মা ও শিশুর মধ্যে সুসম্পর্ক বজায় থাকে। ফলে শিশুরা আত্মবিশ্বাস ও আত্মনির্ভরশীলতা অর্জন করে। viii. পরিকল্পিত পরিবারের পারিবারিক উৎসাহ শিশুদের সৃজনশীল কাজ ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণে সহায়ক হয়। এভাবে, পরিকল্পিত পরিবারে বেড়ে ওঠা শিশুরা শারীরিক ও মানসিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী হয় এবং ভবিষ্যতে দেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠে।
HSC Home Science 2nd Paper Chapter 1 : বাংলাদেশের বর্তমান পরিবার কাঠামো CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 1 : বাংলাদেশের বর্তমান পরিবার কাঠামো · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ আলোর প্রতিবেশীর উক্তিটি বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর