দৃশ্যপট-১ এ কোন ধরনের পরিবারের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে দৃশ্যপট-১ এ মাতৃপ্রধান পরিবারের কথা বলা হয়েছে। মাতৃপ্রধান পরিবার হলো এমন একটি পারিবারিক ব্যবস্থা, যেখানে পরিবারের ক্ষমতা ও কর্তৃত্ব নারীদের হাতে থাকে। সাধারণত মা বা বয়োজ্যেষ্ঠ নারী পরিবারের প্রধান হিসেবে ভূমিকা পালন করেন। এই ধরনের পরিবারে সম্পত্তির উত্তরাধিকার এবং বংশমর্যাদা মায়ের দিক থেকে নির্ধারিত হয়। এছাড়াও বিবাহিত দম্পতি সাধারণত স্ত্রীর পৈতৃক বাড়িতে এসে বসবাস করে, যা মাতৃপ্রধান পরিবারের একটি অন্যতম বৈশিষ্ট্য। এই ধরনের পরিবার পিতৃতান্ত্রিক সমাজের চেয়ে ভিন্ন একটি কাঠামোতে পরিচালিত হয়। দৃশ্যপট-১ এ মুনা রাঙামাটিতে গিয়ে দেখেছে, মেয়েরা তাদের বিয়ের পর নিজের পিতার বাড়িতে স্বামীসহ বসবাস করে। যদিও উদ্দীপকে ক্ষমতার বিষয়টি সরাসরি উল্লেখ নেই। কিন্তু নবদম্পতির বসবাসের এই ব্যবস্থাটি মাতৃপ্রধান পরিবারের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটি প্রচলিত পিতৃতান্ত্রিক ব্যবস্থার বিপরীত তথা মাত্রপ্রধান পরিবারের একটি চিত্র তুলে ধরে।
HSC Home Science 2nd Paper Chapter 1 : বাংলাদেশের বর্তমান পরিবার কাঠামো CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 1 : বাংলাদেশের বর্তমান পরিবার কাঠামো · সৃজনশীল
দৃশ্যপট-১ এ কোন ধরনের পরিবারের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর