মিসেস কবিতা কোন কোন প্রক্রিয়ায় তপুর ব্যবহার অনুপোযোগী পোশাককে ব্যবহার উপযোগী করে তোলেন? আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে তপুর ব্যবহার অনুপযোগী পোশাককে ব্যবহার উপযোগী করে তোলার জন্য তার মা মিসেস কবিতা রিফু ও অ্যাপ্লিক করেন। অনেক সময় পোশাক ব্যবহার করার ফলে মাঝে মাঝে সংস্কার করার প্রয়োজন হয়। কাপড়ের কোথাও সুতা খুলে গেলে, ছিঁড়ে গেলে বা বোতাম খুলে গেলে সংস্কার করার প্রয়োজন হয়। সংস্কার করার ফলে কাপড়টি আবার কিছুদিন ব্যবহারের উপযোগী হয়। তপু খুবই দুষ্ট ও চঞ্চল প্রকৃতির। প্রায়ই সে খেলতে গিয়ে পোশাক ছিঁড়ে ফেলে। তার মা মিসেস কবিতা রিফু ও অ্যাপ্লিক প্রক্রিয়ায় ছেঁড়া পোশাক আবার পরিধানের উপযোগী করে তোলেন। পোশাকের কোনো স্থানে ছিঁড়লে, ছিদ্র হলে বা ফেঁসে গেলে সেসব স্থান সুতা দিয়ে ভরাট করাকে রিফু বলে। এক্ষেত্রে মিসেস কবিতা কাপড়ের রং ও জমিনের সাথে মিল রেখে সুতা নির্বাচন করেন। তিনি রিফু করার জন্য চিকন সুতা ব্যবহার করেন। রিফু করার সময় তিনি ফ্রেমের মধ্যে ছেঁড়া অংশ টান টান করে আটকে নেন। তিনি তিন ধরনের রিফু করে পোশাক সংস্কার করেন। এগুলো হলো- সাধারণ, বুনন ও গোল ভরাট রিফু। এছাড়া তিনি অ্যাপ্লিক করেও পোশাক পুনরায় ব্যবহার উপযোগী করেন। অ্যাপ্লিক নকশা তালির মতো। এতে পোশাকের সৌন্দর্য বৃদ্ধি পায়। মিসেস কবিতা ভিন্ন রঙের কাপড়ে নকশা এঁকে সেটিকে কেটে ছেঁড়া জায়গার উপর প্রথমে টাক দিয়ে আটকিয়ে পরে বোতাম ফোঁড় দিয়ে সেলাই করেন। তিনি উল্টা দিকের ছেঁড়া কাপড় সাধারণ তালির মতো সেলাই করেন। এতে সুতা বের হয় না। উল্লিখিত পদ্ধতিতে মিসেস কবিতা তপুর ব্যবহার অনুপযোগী পোশাক পরিধান উপযোগী করেন।
HSC Home Science 1st Paper Chapter 16 : বস্ত্রের দাগ অপসারণ ও সংস্করণ (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 16 : বস্ত্রের দাগ অপসারণ ও সংস্করণ (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
মিসেস কবিতা কোন কোন প্রক্রিয়ায় তপুর ব্যবহার অনুপোযোগী পোশাককে ব্যবহ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

