উদ্দীপকের সংস্করণ পদ্ধতিটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে রিফু পদ্ধতির সাহায্যে পোশাক সংস্করণের কথা বলা হয়েছে। সুমন তিন ধরনের রিফুর মাধ্যমে পোশাক সংস্করণ করে। যেমন- i. সাধারণ রিফু: হঠাৎ খোঁচা বা টান লেগে অল্প ছিঁড়ে গেলে এ ধরনের রিফু করতে হয়। তিন কোনা খোঁচা হলে প্রথমে টান দিয়ে কোনা মেলাতে হয়। তারপর দুদিকের কাপড় টাক দিয়ে মেলাতে হয়। এরপর ঘন ঘন রান সেলাই দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত একবার সেলাই করে আবার শেষ থেকে আরম্ভ করে প্রথমে ফিরে আসতে হয়। সেলাই টানটান বা ঢিলা না হয়ে মাঝারি ধরনের হতে হয়। সেলাইয়ের পর টাক খুলে ইস্ত্রি করতে হয়। ii. বুনন রিফু: কাপড়ের ছেঁড়া অংশ সুতা উঠে বড় হয়ে গেলে এ ধরনের রিফু প্রয়োজন। প্রথমে আলগা সুতা কেটে ছেঁড়া জায়গার চারপাশে পেন্সিল দিয়ে দাগ দিতে হয়। তারপর সাধারণ রিফুর মতো টাক দিতে হয়। এরপর কাপড়ের রঙের সুতা ব্যবহার করে ছেঁড়া কাপড়ের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছোট রান সেলাই করে শেষ করতে হয় যেন একটি সুতা উপরে ও একটি নিচে থাকে। এভাবে একবার লম্বালম্বি এবং একবার আড়াআড়ি করে ছেঁড়া জায়গা ভরাট করতে হয়। iii. গোল ভরাট রিফু: গোল বা গর্ত হয়ে কোনো কাপড় ফুটো হলে গোল রিফু ব্যবহার করা হয়। প্রথমে আলগা সুতা কেটে ছেঁড়ার চারপাশে বোতাম ঘর সেলাই দিয়ে আটকাতে হবে যাতে সুতাগুলো বের হয়ে না যায়। এরপর বোতাম ঘরের মধ্যে যে ছিদ্র হয়েছে, সেই ছিদ্র দিয়ে সুতা টেনে সেলাই করে ছেঁড়া জায়গাটি ভরাট করে দিতে হয়।
HSC Home Science 1st Paper Chapter 16 : বস্ত্রের দাগ অপসারণ ও সংস্করণ (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 16 : বস্ত্রের দাগ অপসারণ ও সংস্করণ (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকের সংস্করণ পদ্ধতিটি বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

