যে ঘরের জন্য সুমি আসবাবপত্র কিনতে গিয়েছিলেন তার বিন্যাস বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের সুমি তার বসার ঘরের জন্য আসবাব কিনতে গিয়েছিলেন। রসার ঘরে সুমি সোফাসেট, ডিভান, শোকেস, বুকসেলফ এবং ছোট খাট রাখতে পারেন। বড় সোফা দেয়াল ঘেঁষে রাখতে পারেন। সোফার সামনে সেন্টার টেবিল, সাইডে ও দুই সোফার মধ্যবর্তী জায়গায় সাইড টেবিল রাখতে পারেন। সুমি তার টিভি এমন জায়গায় রাখবেন যাতে সবাই দেখতে পারে। বসার কক্ষে ডিভান রেখে তার ওপরে বড় কুশন রাখতে পারেন। বুক সেলফ ও শোকেস এমনভাবে বিন্যাস করবেন যাতে এগুলোর উপর আলো পড়ে। ঘরের এক কোণায় ম্যাগাজিন রাখার র্যাক রাখতে পারেন। জানালার কাছে আলোর ব্যবস্থা রাখা যেতে পারে। বড় সোফা বা শোকেস সর্বদা দেয়ালের সাথে সমান্তরালভাবে রাখতে পারেন। সুমিকে এমনভাবে আসবাব বিন্যাস করতে হবে যাতে এর সুষম বিন্যাস হয়। সুতরাং উল্লিখিত বিষয়গুলো লক্ষ রেখে সুমি তার বসার ঘরের আসবাব বিন্যাস করতে পারেন।
HSC Home Science 1st Paper Chapter 8 : আসবাবপত্র নির্বাচন, বিন্যাস ও গৃহসজ্জা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 8 : আসবাবপত্র নির্বাচন, বিন্যাস ও গৃহসজ্জা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
যে ঘরের জন্য সুমি আসবাবপত্র কিনতে গিয়েছিলেন তার বিন্যাস বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর