স্বর্ণালী কীভাবে বসার ঘরকে আকর্ষণীয় করে তোলেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে স্বর্ণালী বসার ঘরকে আকর্ষণীয় করে তুলতে গৃহসজ্জায় শিল্পের প্রাধান্য নীতিটি অনুসরণ করেন। স্বর্ণালী তার বসার ঘরে একটি আসবাবের মাধ্যমে প্রাধান্য সৃষ্টি করেন। অর্থাৎ স্বর্ণালী অলংকারিক শিল্পের মূলনীতির প্রাধান্য নীতিটি অনুসরণের মাধ্যমে গৃহকে আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করে তোলেন। আসবাববিন্যাস ও গৃহসজ্জার অন্যতম মূলনীতি হলো প্রাধান্য। গৃহে প্রতিটি কক্ষে এক একটি জিনিসের প্রতি প্রাধান্য দেওয়া উচিত। যে বস্তুকে বিশেষ প্রাধান্য দেওয়া হবে তাকে এমনভাবে রাখতে হবে যে সবার দৃষ্টি প্রথমেই সেখানে পড়ে। অর্থাৎ ওই বস্তু সবার দৃষ্টিকে প্রথমেই দৃষ্টি আকর্ষণ করবে। বসার ঘরে তাজা ফুল কিংবা অ্যাকুরিয়াম কিংবা একটি তৈলচিত্র, খাবার ঘরে টেবিলে বিভিন্ন ফলের সমাবেশ কিংবা ফলের চিত্র, শোবার ঘরে সুদৃশ্য আসবাব বা কার্পেট ইত্যাদি দিয়ে ঘর সাজালে প্রথমেই দৃষ্টি আকর্ষণ করবে। অতএব বলা যায়, স্বর্ণালী অলংকারিক শিল্পের মূলনীতির প্রাধান্য (Emphasis) নীতিটি অনুসরণের মাধ্যমে গৃহকে আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করে তোলেন। ফলে সহজেই বসার কক্ষটি আকর্ষণীয় ও সুন্দর হয়ে ওঠে।
HSC Home Science 1st Paper Chapter 8 : আসবাবপত্র নির্বাচন, বিন্যাস ও গৃহসজ্জা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 8 : আসবাবপত্র নির্বাচন, বিন্যাস ও গৃহসজ্জা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
স্বর্ণালী কীভাবে বসার ঘরকে আকর্ষণীয় করে তোলেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর