উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : মুনমুন লিমিটেডের ২০১৮ সালের শুরুতে কলকব্জার উদ্বৃত্ত ছিল ৮০,০০০ টাকা। সে বছর আরও ৫০,০০০ টাকার নতুন যন্ত্রপাতি ক্রয় করা হয় এবং তার পরিবহন ও সংস্থাপন বাবদ যথাক্রমে ১০,০০০ টাকা ও ১৮,০০০ টাকা ব্যয় করা হয়। নতুন যন্ত্রপাতি বছরের মাঝামাঝি সময়ে ক্রয় করা হয়েছিল। বছর শেষে আর্থিক বিবরণীতে ঐ কলকব্জার মূল্য প্রদর্শিত হয়েছে ১,৪৬,১০০ টাকা। বার্ষিক বিমা খরচ ছিল ৫,০০০ টাকা। Q. আয় বিবরণীতে কত টাকা অবচয় হিসেবে দেখানো হয়েছে?
ক. ১,৯০০ টাকা
খ. ১৬,৯০০ টাকা
গ. ১১,৯০০ টাকা
ঘ. ১৮,৯০০ টাকা
উত্তর: ১১,৯০০ টাকা
ব্যাখ্যা: কলকজার অবচয় = (কলকজার প্রারম্ভিক উদ্বৃত্ত + নতুন ক্রীত যন্ত্রপাতির মূল্য – যন্ত্রপাতির সমাপনী উদ্বৃত্ত) = ৮০,০০০ + (৫০,০০০ + ১০,০০০ + ১৮,০০০) - ১,৪৬,১০০ = (১,৫৮,০০০ - ১,৪৬,১০০) = ১১,৯০০ টাকা।
HSC Accounting 2nd Paper Chapter 5: যৌথ মূলধনী কোম্পানীর আর্থিক বিবরণী MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Accounting 2nd Paper · Chapter 5: যৌথ মূলধনী কোম্পানীর আর্থিক বিবরণী · MCQ
