শেয়ারFacebookWhatsApp

'রহিম সাহেব ও জামাল সাহেবের সম্পূর্ণ ভিন্ন পথ্য পরিকল্পনা অনুসরণ করতে হবে'- উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর: উদ্দীপকে রহিম সাহেব হৃদরোগে ও জামাল সাহেব ডায়াবেটিসে আক্রান্ত। দেহে শর্করার ব্যবহার ঠিকমতো না হলে রক্তে শর্করার পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় এবং প্রস্রাবের সাথে গ্লুকোজ নির্গত হয়, এই অবস্থাকে ডায়াবেটিস বলে। জামাল সাহেবের ঘন ঘন প্রস্রাব হয়, শরীর দুর্বল লাগে ও দ্রুত ওজন কমে যাচ্ছে অর্থাৎ, তিনি ডায়াবেটিসে আক্রান্ত। রহিম সাহেব ও জামাল সাহেবের পথ্য পরিকল্পনা সম্পূর্ণ ভিন্ন হবে। রহিম সাহেবকে ক্যালরি, শর্করা ও স্নেহের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে হবে। খাদ্যে প্রাণিজ প্রোটিনের পরিবর্তে বিভিন্ন ধরনের উদ্ভিজ্জ প্রোটিনের (ডাল, সিমের বিচি ইত্যাদি) মিশ্রণ রাখতে হবে। তাকে মধু, মিষ্টি, ঘি, ডালডা বর্জন করতে হবে। কোলেস্টেরলসমৃদ্ধ খাদ্য যেমন-গরু, খাসির মাংস, গলদা চিংড়ি, কলিজা, মগজ, দুধের সর, ক্রিম ইত্যাদিও বর্জন করতে হবে। ভিটামিন 'সি' জাতীয় খাবার (আমড়া, লেবু, কমলা, কামরাঙা, পেয়ারা, আমলকি ইত্যাদি) নিয়মিত খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমে। এছাড়া খনিজ উপাদানের মধ্যে তাকে সোডিয়াম নিয়ন্ত্রণ করতে হবে। চিনি, মধু, গুড়, মিষ্টি প্রভৃতি খাদ্য গ্রহণে রক্তের গ্লুকোজ খুব দ্রুত বাড়ে। তাই জামাল সাহেবকে এসব খাবার বর্জন করতে হবে। এর পরিবর্তে শস্য, সিদ্ধ চাল, ভূষিসহ আটার রুটি, খোসাসহ ফল, ডাল, শিমের বিচি, শাকসবজি পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। তাকে সম্পৃক্ত চর্বি যেমন- ঘি, মাখন, ডালডা এবং কোলেস্টেরলসমৃদ্ধ খাদ্য যেমন- কলিজা, মগজ, ডিমের কুসুম, গলদা চিংড়ি প্রভৃতি বর্জন করতে হবে। তার খাদ্যে প্রচুর পরিমাণে খনিজ লবণ রাখতে হবে। এছাড়াও তিনি বিভিন্ন টক জাতীয় ফল ইচ্ছামতো খেতে পারবেন। সুতরাং, রহিম সাহেব ও জামাল সাহেবের সম্পূর্ণ ভিন্ন পথ্য পরিকল্পনা অনুসরণ করতে হবে।

HSC Home Science 2nd Paper Chapter 13 : রোগ ও পথ্য ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 2nd Paper · Chapter 13 : রোগ ও পথ্য ব্যবস্থাপনা · সৃজনশীল

'রহিম সাহেব ও জামাল সাহেবের সম্পূর্ণ ভিন্ন পথ্য পরিকল্পনা অনুসরণ কর…

উদ্দীপক

রহিম সাহেব ও জামাল সাহেব দুই বন্ধু। তারা কিছু শারীরিক সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গেলেন। তাদের কী সমস্যা জানতে চাইলে রহিম সাহেব বলেন, অল্প পরিশ্রম করেই তিনি হাঁপিয়ে যান, বুক ধড়ফড় করে; মাঝে মাঝে বুকে ব্যথা ও ঘাম হয়। অন্যদিকে জামাল সাহেব বললেন, তার ঘন ঘন প্রস্রাব হয়, দ্রুত ওজন কমছে এবং শরীর খুব দুর্বল লাগে।

উত্তর

যে খাবার রোগীর চাহিদা ও রোগের লক্ষণ অনুযায়ী উপযোগী, যথার্থ ও পরিমিত এবং যা ঐ রোগ উপশম করে রোগীকে সুস্থ রাখতে সাহায্য করে তাকে পথ্য বলে।

উত্তর

পথ্য পরিকল্পনায় সঠিকভাবে রোগ নির্ণয়, এর কারণ এবং রোগটি সম্পর্কে ধারণা থাকা আবশ্যক। রোগীর শরীরে যদি কোনো বিশেষ উপাদান কম থাকে তবে সেই বিশেষ উপাদানসমৃদ্ধ খাদ্য রোগীকে পরিবেশন করা উচিত। যেমন- এনিমিয়া রোগে দেহে লৌহের স্বল্পতা দেখা দেয়। তখন রোগীকে লৌহসমৃদ্ধ খাদ্য যেমন- কলিজা, ডিম, লালশাক ইত্যাদি দিতে হবে। আবার, ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে গোটা শস্য, খোসাসহ ফল, সিদ্ধ চালের ভাত ইত্যাদি পরিমিত পরিমাণে দিতে হবে। তাই বলা যায়, রোগের ভিন্নতায় পথ্যের ধরনও ভিন্ন হয়।

উত্তর

উদ্দীপকের রহিম সাহেব হৃদরোগে আক্রান্ত। রক্ত চলাচলের অপ্রতুলতাই হৃদরোগের অন্যতম কারণ। হৃদরোগের মধ্যে করোনারি হার্ট ডিজিজ (Coronary Heart Disease) অন্যতম। করোনারি নামক ধমনি থেকে হৃৎপিণ্ডে খাদ্য উপাদান ও অক্সিজেন সরবরাহ করা হয়। ধমনির গায়ে চর্বি ও অন্যান্য স্নেহ পদার্থ জমে সরু হয়ে যায়, এই অবস্থাকে প্লাক (Plaque) বলে। এর ফলে স্বাভাবিক রক্ত চলাচল ও অক্সিজেন সরবরাহ ব্যাহত হয় এবং হৃৎপিণ্ডের স্বাভাবিক কার্যকলাপ বাধাগ্রস্ত হয়। হৃদরোগের কারণগুলো হলো: অলস জীবনযাপন, বংশগত কারণ, ধূমপান, দুশ্চিন্তা, স্থূলতা, অতিভোজন এবং রক্তে কোলেস্টেরল এর পরিমাণ বৃদ্ধি। হৃদরোগের লক্ষণ হলো-অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠা, বুক ধড়ফড় করা, বুকে ব্যথা ও প্রচুর ঘাম হওয়া, দেহের বিভিন্ন অংশে পানি জমা ও রক্তে স্নেহ পদার্থের পরিমাণ বৃদ্ধি। লক্ষণ অনুযায়ী রহিম সাহেব 'হৃদরোগে আক্রান্ত।

উত্তর

উদ্দীপকে রহিম সাহেব হৃদরোগে ও জামাল সাহেব ডায়াবেটিসে আক্রান্ত। দেহে শর্করার ব্যবহার ঠিকমতো না হলে রক্তে শর্করার পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় এবং প্রস্রাবের সাথে গ্লুকোজ নির্গত হয়, এই অবস্থাকে ডায়াবেটিস বলে। জামাল সাহেবের ঘন ঘন প্রস্রাব হয়, শরীর দুর্বল লাগে ও দ্রুত ওজন কমে যাচ্ছে অর্থাৎ, তিনি ডায়াবেটিসে আক্রান্ত। রহিম সাহেব ও জামাল সাহেবের পথ্য পরিকল্পনা সম্পূর্ণ ভিন্ন হবে। রহিম সাহেবকে ক্যালরি, শর্করা ও স্নেহের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে হবে। খাদ্যে প্রাণিজ প্রোটিনের পরিবর্তে বিভিন্ন ধরনের উদ্ভিজ্জ প্রোটিনের (ডাল, সিমের বিচি ইত্যাদি) মিশ্রণ রাখতে হবে। তাকে মধু, মিষ্টি, ঘি, ডালডা বর্জন করতে হবে। কোলেস্টেরলসমৃদ্ধ খাদ্য যেমন-গরু, খাসির মাংস, গলদা চিংড়ি, কলিজা, মগজ, দুধের সর, ক্রিম ইত্যাদিও বর্জন করতে হবে। ভিটামিন 'সি' জাতীয় খাবার (আমড়া, লেবু, কমলা, কামরাঙা, পেয়ারা, আমলকি ইত্যাদি) নিয়মিত খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমে। এছাড়া খনিজ উপাদানের মধ্যে তাকে সোডিয়াম নিয়ন্ত্রণ করতে হবে। চিনি, মধু, গুড়, মিষ্টি প্রভৃতি খাদ্য গ্রহণে রক্তের গ্লুকোজ খুব দ্রুত বাড়ে। তাই জামাল সাহেবকে এসব খাবার বর্জন করতে হবে। এর পরিবর্তে শস্য, সিদ্ধ চাল, ভূষিসহ আটার রুটি, খোসাসহ ফল, ডাল, শিমের বিচি, শাকসবজি পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। তাকে সম্পৃক্ত চর্বি যেমন- ঘি, মাখন, ডালডা এবং কোলেস্টেরলসমৃদ্ধ খাদ্য যেমন- কলিজা, মগজ, ডিমের কুসুম, গলদা চিংড়ি প্রভৃতি বর্জন করতে হবে। তার খাদ্যে প্রচুর পরিমাণে খনিজ লবণ রাখতে হবে। এছাড়াও তিনি বিভিন্ন টক জাতীয় ফল ইচ্ছামতো খেতে পারবেন। সুতরাং, রহিম সাহেব ও জামাল সাহেবের সম্পূর্ণ ভিন্ন পথ্য পরিকল্পনা অনুসরণ করতে হবে।
HSCHome Science 2nd PaperChapter 13 : রোগ ও পথ্য ব্যবস্থাপনা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Rajshahi · 2018

ক
পথ্য কাকে বলে?
খ
হৃদরোগে কেন কম ক্যালরিযুক্ত খাদ্য গ্রহণ করতে বলা হয়?
গ
উদ্দীপকের '?' চিহ্নিত স্থানটি কোন রোগ নির্দেশ করে? এই রোগের কারণ ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের লক্ষণগুলো তোমার বন্ধুর মধ্যে দেখা দিলে তার জন্য যে পথ্য পরিকল্পনা করবে তা বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.হৃদরোগে কেন কম ক্যালরিযুক্ত খাদ্য গ্রহণ করতে বলা হয়?

হৃদরোগে কেন কম ক্যালরিযুক্ত খাদ্য গ্রহণ করতে বলা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পথ্য কাকে বলে?

পথ্য কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রহিম সাহেব ও জামাল সাহেব দুই বন্ধু। তারা কিছু শারীরিক সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গেলেন। তাদের কী সমস্যা জানতে চাইলে রহিম সাহেব বলেন, অল্প পরিশ্রম করেই তিনি হাঁপিয়ে যান, বুক ধড়ফড় করে; মাঝে মাঝে বুকে ব্যথা ও ঘাম হয়। অন্যদিকে জামাল সাহেব বললেন, তার ঘন ঘন প্রস্রাব হয়, দ্রুত ওজন কমছে এবং শরীর খুব দুর্বল লাগে।

Dhaka · 2018

ক
পথ্য কাকে বলে?
খ
আঁশ জাতীয় খাবার কোষ্ঠ্যকাঠিন্য দূর করে— বুঝিয়ে লেখো।
গ
রহিম সাহেব যে রোগে আক্রান্ত তার কারণ ব্যাখ্যা করো।
ঘ
'রহিম সাহেব ও জামাল সাহেবের সম্পূর্ণ ভিন্ন পথ্য পরিকল্পনা অনুসরণ করতে হবে'– উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.আঁশ জাতীয় খাবার কোষ্ঠ্যকাঠিন্য দূর করে— বুঝিয়ে লেখো।

আঁশ জাতীয় খাবার কোষ্ঠ্যকাঠিন্য দূর করে— বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পথ্য কাকে বলে?

পথ্য কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Rajshahi · 2019

ক
উচ্চ রক্তচাপ কাকে বলে?
খ
রোগের ধরন অনুযায়ী পথ্য পরিকল্পনা করতে হয়—বুঝিয়ে লেখো।
গ
? চিহ্নিত অংশটি কী রোগ নির্দেশ করছে? অসচেতন আচরণের কারণে এই রোগ হতে পারে— ব্যাখ্যা করো।
ঘ
? চিহ্নিত রোগের পথ্য পরিকল্পনা নির্ধারিত সময়ের জন্য নয়-এর যৌক্তিকতা বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.রোগের ধরন অনুযায়ী পথ্য পরিকল্পনা করতে হয়—বুঝিয়ে লেখো।

রোগের ধরন অনুযায়ী পথ্য পরিকল্পনা করতে হয়—বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উচ্চ রক্তচাপ কাকে বলে?

উচ্চ রক্তচাপ কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকের লক্ষণগুলো তোমার বন্ধুর মধ্যে দেখা দিলে তার জন্য যে পথ্য পরিকল্পনা করবেউদ্দীপকের '?' চিহ্নিত স্থানটি কোন রোগ নির্দেশ করে? এই রোগের কারণ ব্যাখ্যা করো।হৃদরোগে কেন কম ক্যালরিযুক্ত খাদ্য গ্রহণ করতে বলা হয়?পথ্য কাকে বলে?'রহিম সাহেব ও জামাল সাহেবের সম্পূর্ণ ভিন্ন পথ্য পরিকল্পনা অনুসরণ করতে হবে'– উক্তরহিম সাহেব যে রোগে আক্রান্ত তার কারণ ব্যাখ্যা করো।আঁশ জাতীয় খাবার কোষ্ঠ্যকাঠিন্য দূর করে— বুঝিয়ে লেখো।পথ্য কাকে বলে?? চিহ্নিত রোগের পথ্য পরিকল্পনা নির্ধারিত সময়ের জন্য নয়-এর যৌক্তিকতা বিশ্লেষণ ক? চিহ্নিত অংশটি কী রোগ নির্দেশ করছে? অসচেতন আচরণের কারণে এই রোগ হতে পারে— ব্যাখ্রোগের ধরন অনুযায়ী পথ্য পরিকল্পনা করতে হয়—বুঝিয়ে লেখো।উচ্চ রক্তচাপ কাকে বলে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।