নিচের উদ্দীপকটি পড় এবং নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সানবীম' কোম্পানির ২০১৫ সালের ৩১ শে ডিসেম্বর তারিখের তথ্যাবলি নিম্নরূপ: নগদ তহবিল ২,০০,০০০ টাকা, মজুদ পণ্য ১,৫০,০০০ টাকা, প্রাপ্য হিসাব ২,৫০,০০০ টাকা, প্রাপ্য নোট ৫০,০০০ টাকা (৬ মাস মেয়াদি), প্রদেয় হিসাব ১,৮০,০০ টাকা, প্রদেয় বিল ৭০,০০০ টাকা, অগ্রিম খরচ ২০,০০০ টাকা, বকেয়া খরচ ১০,০০০ টাকা, আয়কর সঞ্চিতি ৪০,০০০ টাকা, ব্যাংক জমা ৩০,০০০ টাকা। Q. সানবীম কোম্পানির চলতি সম্পদের পরিমাণ কত?
ক. ৬,৫০,০০০ টাকা
খ. ৬,৭০,০০০ টাকা
গ. ৬,৮০,০০০ টাকা
ঘ. ৭,০০,০০০ টাকা
উত্তর: ৭,০০,০০০ টাকা
ব্যাখ্যা: চলতি সম্পদের পরিমাণ: = নগদ তহবিল + মজুদ পণ্য + প্রাপ্য হিসাব + প্রাপ্য নোট + অগ্রিম খরচ + ব্যাংক জমা = ২,০০,০০০ + ১,৫০,০০০ + ২,৫০,০০০ + ৫০,০০০ + ২০,০০০ + ৩০,০০০ = ৭,০০,০০০ ।
HSC Accounting 2nd Paper Chapter 6: আর্থিক বিবরণী বিশ্লেষণ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Accounting 2nd Paper · Chapter 6: আর্থিক বিবরণী বিশ্লেষণ · MCQ