নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: মি. অয়ন নগদ ৫০.০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন। কিছু দিন পর তিনি ৩০,০০০ টাকা দিয়ে ব্যবসায়ের জন্য একটি ফটোকপি মেশিন ক্রয় করেন। তাছাড়া তাকে পাওনাদারের ৩,০০০ টাকা ও কর্মচারী বেতন ৫,০০০ টাকা পরিশোধ করতে হয়। তিনি ১০,০০০ টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশও প্রদান করেন। Q. মি. অয়ন ১০,০০০ টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ কি হিসেবে বিবেচিত হবে? [সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া]
ক. ঘটনা
খ. লেনদেন
গ. হিসাব
ঘ. আর্থিক অবস্থার পরিবর্তন
উত্তর: ঘটনা
HSC Accounting 1st Paper Chapter 1: হিসাববিজ্ঞানের পরিচিতি MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Accounting 1st Paper · Chapter 1: হিসাববিজ্ঞানের পরিচিতি · MCQ